অক্ষয়তৃতীয়ায় সোনার গয়নার বিজ্ঞাপন। খবরের কাগজের পাতায় পাতায় ইন্দ্রাণী দত্তের ছবি। “ইন্ডাস্ট্রির পুরনো লোকজনদের সঙ্গে দেখা হলে এখনও আমরা আলোচনা করি। তখন উদ্যাপনের আমেজটাই ছিল অন্য”, আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই জবাব দিলেন অভিনেত্রী। তিনি নৃত্যশিল্পী। তাঁর পোশাকের ব্যবসাও রয়েছে। ঈশ্বরভক্তও তিনি। “তা বলে শুভ-অশুভ, বাছবিচার এ সব নেই”, দাবি তাঁর।
সোনার গয়নার বিজ্ঞাপনের প্রসঙ্গ উঠতেই ইন্দ্রাণী ডুব দিলেন অতীতে। কণ্ঠস্বরে আবেগ। অভিনেত্রী বলে চলেছেন, “তখন অক্ষয়তৃতীয়া মানেই একের পর এক নতুন ছবির মহরত। তার আগে বিজ্ঞাপনের শুটিং। সব মিলিয়ে দম ফেলার শ্বাস পেতাম না। নির্দিষ্ট দিনে এক স্টুডিয়ো থেকে আর এক স্টু়ডিয়োয় দৌড়োচ্ছি। আমারই হয়তো একসঙ্গে তিনটি ছবির মহরত হয়েছে। এখন কবে, কখন মহরত হয়ে যায়! কেউ জানতেই পারে না।”
আরও পড়ুন:
কোনও ছুঁৎমার্গ না থাকলেও এ দিন ইন্দ্রাণী নিয়ম মেনে সোনা কেনেন। পুজো করেন জগন্নাথদেব, লক্ষ্মী-গণেশের। তাঁর যুক্তি, ধনতেরাস অবাঙালিদের। যদিও এই পার্বণ এখনও ভীষণ ভাবে বাঙালিরও। তাঁর আমলে ছিল অক্ষয়তৃতীয়া। সমৃদ্ধি যাতে অক্ষয় হয় তার জন্যই এক টুকরো সোনা কেনেন। “এখন সোনার দোকানে গেলে মেয়ে রাজনন্দিনীর মুখ ভেসে ওঠে। মনে হয়, ওর জন্য কিছু কিনে রাখি। আংটি হোক বা দুল— কিছু একটা।”
খাওয়া-দাওয়া নিয়েও আলাদা করে কিছু মানেন না ইন্দ্রাণী। সাফ জানিয়েছেন, “আমিষ-নিরামিষের দিনগুলো আমার মনেই থাকে না। এ দিকটা আমার বর জনার্দন পাল সামলায়। ভাগ্যিস বললেন, মনে পড়ে গেল। আমি অবশ্য নিরামিষ খেতে ভালবাসি।” একটু থেমে রসিকতাও করেছেন, নিরামিষ খাওয়ার দিনে বেশি করে আমিষ খাবারের জন্য মন উসখুশ করে তাঁর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- পুরাণ মতে, অক্ষয় তৃতীয়ার দিনেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস মহাভারতের কাহিনি বর্ণন করতে শুরু করেছিলেন গণেশকে। এ দিন থেকেই শ্রুতিলিখনের কাজ শুরু করেন গণেশ। বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতেই শ্রীক্ষেত্র পুরীতে শুরু হয় জগন্নাথের রথ নির্মাণ।
- বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিটিকে অক্ষয় তৃতীয়া হিসাবে বিবেচনা করা হয়। হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীরাও এই দিনটিকে পবিত্র মনে করেন। সৌভাগ্য অক্ষয় হয় এই তিথিতে— এমনই বিশ্বাস। বাঙালি ব্যবসায়ীর কাছে পয়লা বৈশাখের পর এই তিথিতেই হয় বিশেষ উদ্যাপন। দোকানে দোকানে পূজিত হন আরাধ্য দেবতা। মনে করা হয়, এই তিথি যে কোনও দেবতার পুজোর জন্যই প্রশস্ত।
-
রণিতা কি লাখ টাকার সোনা কিনে অক্ষয়তৃতীয়া পালন করলেন?
-
‘আমি ঈশ্বরে বিশ্বাসী, তবে আচার মানি না’, অক্ষয়তৃতীয়ায় কি বিশেষ পুজো করেন লোপামুদ্রা?
-
কৈশোরে সাদা কাগজের গ্লাসে কমলা রসনা, ওই পানীয় ছাড়া অক্ষয়তৃতীয়াই ফিকে: জিৎ গঙ্গোপাধ্যায়
-
‘কালো রঙের গাড়ি জীবনে কিনিনি’, অক্ষয়তৃতীয়ার শুভ-অশুভ নিয়ে কী জানালেন তৃণা সাহা?
-
প্রয়োজনে শাঁখা খুলতে হলেও সিঁদুর পরলে স্বামী দীর্ঘায়ু হন, বিশ্বাস করি: শ্রীময়ী চট্টরাজ