Advertisement
E-Paper

সাইনার পথেই তনিষ্কা! পড়াশোনা এবং অভিনয়—দু’দিক সমানতালে চালাতে কী সিদ্ধান্ত পর্দার ‘কুসুম’-এর?

সদ্য দশম শ্রেণির পরীক্ষা শেষ হল। এখন তার অভিনীত ধারাবাহিকেও টানটান উত্তেজনা। এরই মধ্যে ভবিষ্যতকে আরও মসৃণ করতে কী সিদ্ধান্ত কুসুমের?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৭:৫৯
কী সিদ্ধান্ত নিল পর্দার কুসুম?

কী সিদ্ধান্ত নিল পর্দার কুসুম? ছবি: সংগৃহীত।

পরীক্ষা শেষ হলেও ছুটি নেই অভিনেত্রী তনিষ্কা তিওয়ারির। কেন? সে যে ছোটপর্দার ব্যস্ত নায়িকা। সবাই তাকে কুসুম নামেই চেনে এখন। ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকেই পড়াশোনা চলছে তার। সদ্য দশম শ্রেণির পরীক্ষা শেষ হল। ধারাবাহিকের গল্পেও এখন টানটান উত্তেজনা। এরই মধ্যে ভবিষ্যতকে আরও মসৃণ করতে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভিনেত্রী।

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে তনিষ্কার ‘কুসুম’ ধারাবাহিক। ফলে উৎসাহ আরও তুঙ্গে। তানিষ্কার কথায়, “টিআরপি নিয়ে যে আমি খুব বেশি চিন্তা করি, তা নয়। খালি ভাবি, কতটা ভাল করতে পারব। বরং পরীক্ষার ফল নিয়ে বেশি চিন্তা হচ্ছে। এপ্রিলে বেরোবে রেজ়াল্ট।” এর মধ্যে পর্দায় নায়ক-নায়িকা আরও কাছাকাছি এসেছে। তাদের প্রেমের দৃশ্যও দেখানো হয়েছে। তানিষ্কা জানিয়েছে, এমন দৃশ্যে তার কোনও অসুবিধা হয় না। এর কারণ, প্রেমের দৃশ্যের ক্ষেত্রে নির্মাতারা তার সঙ্গে কথা বলেই সবটা ঠিক করেন। তার অসুবিধা, সুবিধার দিকটাই আগে দেখা হয় বলে জানিয়েছে তনিষ্কা।

এক দিকে টিআরপি বেড়েছে বলে যতটা খুশি পর্দার কুসুম, ততটাই নিজের পড়াশোনার দিকও যেন মসৃণ থাকে সেই নিয়ে চিন্তিত। তানিষ্কা বলল, “আমি কলাবিভাগেই পড়াশোনা করব। তবে এ বার ‘হোমস্কুলিং’-এ পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি। তা হলে শুটিং আর পড়াশোনা দুটোই ঠিক করে চালাতে পারব। পড়ার ক্ষতি হবে না। আর ছুটি পেলে বন্ধুদের সঙ্গে দেখা করে নেব।”

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের লাজু ওরফে সাইনা চট্টোপাধ্যায়ও দু’দিক ঠিক রাখতে ‘হোমস্কুলিং’-এর রাস্তাই বেছে নিয়েছে। সে-ও বা়ড়ি থেকেই স্কুলের পড়াশোনা করছে। তানিষ্কার মতে, অভিনয় এবং পড়াশোনা— দুই দিক সমানতালে চালাতে গেলে এটাই সহজ রাস্তা।

Bengali Serial Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy