‘আবির গুলাল’ ছবি দিয়ে বলিউডে আবারও অভিনয় করলেন পাক অভিনেতা ফওয়াদ খান। এই নিয়ে চাপা অসন্তোষ ভারতীয় রাজনৈতিক মহল, বলিউড-সহ কিছু দেশবাসীর মনে ছিলই। সেই অসন্তোষে ঘি ঢেলেছে পহেলগাঁওয়ের ঘটনা। আর ছবির নায়িকা বাণী কপূরের নীরবতা। নিজের দেশে এত বড় ঘটনা ঘটে গেল, তবু তাঁর মুখে কোনও কথা নেই! বাণী ব্যস্ত তাঁর আগামী ছবির প্রচার নিয়ে। পাশে পাক অভিনেতা ফওয়াদ। দেখতে দেখতে সমাজমাধ্যমে বাণী কপূরকে ‘বয়কট’-এর ডাক অনুরাগীদের।
কাশ্মীরে রক্তক্ষয়ী সন্ত্রাসবাদী হামলা নিয়ে সারা দেশ মুখর। সমাজমাধ্যমে প্রতিবাদে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষোভ জানিয়েছেন বলিউডের তাবড় তারকা। শাহরুখ খান, সলমন খান, প্রিয়ঙ্কা চোপড়া থেকে সকলেই। হত্যাদৃশ্য দেখে কান্না আটকাতে পারেননি অনেকেই। অনুরাগীদের দাবি, কেবল কোনও হেলদোল নেই বাণীর! তিনি এত বড় কাণ্ডের পরেও নিজের ছবির প্রচার করেই যাচ্ছেন। এমন দিনেও তাঁর পাশে পাকিস্তানি অভিনেতা। যদিও পড়শি দেশ এই হত্যাকাণ্ডের দায় নেয়নি।
ছবিটি ঘোষণার পর থেকেই ‘আবির গুলাল’ ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রে তীব্র বিরোধিতার সম্মুখীন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা অমেয় খোপকার রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি যাতে না দেখানো হয়, তার জন্য হল মালিকদের আগাম সতর্ক করেছেন। মুম্বই কিছুতেই ফওয়াদ খানের প্রত্যাবর্তন সহ্য করতে পারছে না। এই কারণেই ছবির যাবতীয় প্রচার দুবাইয়ে সারছেন প্রযোজক। ৯ মে ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি। তখনও কি গোটা দেশ ছবিটি থেকে মুখ ফিরিয়ে থাকবে? প্রযোজক-পরিচালক সব কিছুই সময়ের উপরে ছেড়ে দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা