রাখি সবন্তের জীবনে একের পর এক ঝড়। গত মাসেই মাকে হারিয়েছেন। তার পর থেকে তাঁর ও স্বামী আদিলের সংসারে অশান্তি লেগেই রয়েছে। পরকীয়ার অভিযোগ তোলার পরে আদিলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন রাখি। আদিলের বিরুদ্ধে তাঁর তোলা পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগের ভিত্তিতে ওশিয়ারা থানার পুলিশের হাতে গ্রেফতার হন আদিল। বুধবার তাঁকে অন্ধেরি আদালতে পেশ করা হয়। মঙ্গলবার আদিলের গ্রেফতারির খবর পাওয়ার পর এতটাই ভেঙে পড়েছিলেন রাখি যে, থানার সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এই ঝড় ঝাপটার মধ্যে রাখির পাশে দাঁড়ালেন তাঁর প্রাক্তন স্বামী রিতেশ সিংহ। ‘‘যাই হয়ে যাক, আমি তোমার সঙ্গে আছি’’, আশ্বাস রিতেশের।
আরও পড়ুন:
-
একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না: ইয়ামি গৌতম
-
গ্রেফতারির এক দিন পরে আদালতে আদিল, রাখি-আদিল তরজায় এ বার কোন নয়া মোড়?
-
‘রাখিকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল’! গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সরব রাখির দাদা
-
স্বামী আদিলের গ্রেফতারির পর কাঁদতে কাঁদতে থানার বাইরেই অজ্ঞান হয়ে পড়লেন রাখি সবন্ত
আদিলের বিরুদ্ধে রাখির করা অভিযোগ সম্পর্কে অবগত তিনি, জানান রাখির প্রাক্তন স্বামী। রিতেশ বলেন, ‘‘আদালত এর বিচার করবে, কিন্তু রাখির চোখের দিকে তাকালেই সত্যিটা বোঝা যায়। রাখি আমাকে মাস তিনেক আগে ফোন করে সবটা জানিয়েছিল, ও মিথ্যা বলছে না’’, সংবাদমাধ্যমকে জানান রাখির প্রাক্তন স্বামী। মন ভাঙার যন্ত্রণা কী, তা তিনি জানেন। তাই যাই হয়ে যাক, তিনি সব সময় রাখির পাশে থাকবেন, দাবি রিতেশের।