Advertisement
E-Paper

বিয়ের পর অন্য সম্পর্কে লিপ্ত হওয়া জলভাত বলে মত টুইঙ্কলের, ঠকলে কী করণীয়, জানালেন অক্ষয়

বেশ কয়েক বছর আগে স্ত্রীর কাছে প্রতারিত হয়েছেন অক্ষয়। যার ফলে জেল খাটতে হয় তাঁকে। তা হলে স্ত্রী টুইঙ্কলের ভাবনাচিন্তার সঙ্গে ভিন্ন মত পোষণ করেন অক্ষয়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৮:৫৮
(বাঁ দিকে) অক্ষয় কুমার, (ডান দিকে) টুইঙ্কল খন্না।

(বাঁ দিকে) অক্ষয় কুমার, (ডান দিকে) টুইঙ্কল খন্না। ছবি: সংগৃহীত।

শারীরিক ভাবে সঙ্গী প্রতারণা করলে আপত্তি নেই! সঙ্গী যদি তৃতীয় ব্যক্তিকে মন দেয়, তা হলেই সমস্যা। টুইঙ্কল খন্না ও কাজলের এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কয়েক মাস আগে। যদিও টুইঙ্কল পরে তাঁর এ হেন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এ বার ছড়িয়ে পড়ল অক্ষয় কুমারের করা মন্তব্য। তিনি কি স্ত্রীর সঙ্গে একমত, না কি ভিন্ন দৃষ্টি রয়েছে অভিনেতার?

বেশ কয়েক বছর আগে স্ত্রীর কাছে প্রতারিত হয়েছেন অক্ষয়। যার জেরে জেল খাটতে হয় তাঁকে। ঘটনাটি ‘রিয়েল’ নয়, ‘রিল লাইফ’-এর! অভিনেতা ‘রুস্তম’ ছবিতে নাবিকের চরিত্রে অভিনয় করেন, যাঁর স্ত্রী তাঁর অগোচরে প্রতারণা করে হাতেনাতে ধরা পড়ে। রাগের বশে স্ত্রীর প্রেমিককে খুন করে জেল পর্যন্ত খাটতে হয় নাবিক স্বামীকে।

বক্সঅফিসে ভাল সাড়া ফেলে দেয় এই ছবি। যদিও ব্যক্তিগত জীবনে অবশ্য প্রতিশোধে বিশ্বাসী নন অভিনেতা। স্ত্রী টুইঙ্কলেরে সঙ্গে পূর্ণ সহমত না থাকলেও তিনি ক্ষমাতেই বিশ্বাসী। অক্ষয় বলেন, ‘‘সঙ্গী যদি প্রতারণা করে তা হলে তাঁকে ক্ষমা করে দাও। কারণ সেই সম্পর্কে অনেকটা সময় দিতে হয়, সন্তানদের ভালমন্দ জড়িয়ে থাকে। আর ক্ষমা করলে শেষমেশ বিজেতা হওয়ার সম্ভাবনা থাকে।’’ আসলে পর্দায় স্ত্রীর প্রেমিককে খুন করলেও স্ত্রীকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি। বাস্তব জীবন সেই আদর্শেই বিশ্বাসী।

Akshay Kumar Twinkle Khanna Bollywood Controversy Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy