Advertisement
E-Paper

মেয়ের বয়স মাত্র তিন মাস, ফের অন্তঃসত্ত্বা আলিয়া ভট্ট? অভিনেত্রীর ছবি ঘিরে জল্পনা

সদ্য মা হয়েছেন আলিয়া ভট্ট। পরিবার আলো করে রেখেছে কন্যা রাহা। তার মাঝেই খবর, রণবীর ঘরনি নাকি সন্তানসম্ভবা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৫:৩৫
দ্বিতীয় বার সন্তানসম্ভবা আলিয়া ভট্ট! যা জানাচ্ছেন ঘনিষ্ঠরা।

দ্বিতীয় বার সন্তানসম্ভবা আলিয়া ভট্ট! যা জানাচ্ছেন ঘনিষ্ঠরা। ছবি: ইনস্টাগ্রাম।

দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা আলিয়া ভট্ট! কন্যা রাহার বয়স সবে তিন মাস। এর মাঝেই মায়ানগরীতে নতুন জল্পনা মাথাচাড়া দিয়েছে। শোনা যাচ্ছে, ফের সন্তানসম্ভবা আলিয়া। সম্প্রতি মুম্বইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কপূরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে উপস্থিত হলেন আলিয়া। কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশ্যুট করান অভিনেত্রী। তার পর থেকেই জল্পনা ছড়ায়। দ্বিতীয় বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া।

গত বছর ১৪ এপ্রিল রণবীর কপূরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। তার পর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে হাঁটতে বেরোন কপূর দম্পতি। যদিও মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। আলোকচিত্রীদের দু’বছর বয়স পর্যন্ত মেয়ের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন। এর মাঝেই আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানাচ্ছেন কপূর ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনও এই বিষয়ে মুখ খোলেননি।

অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মুহূর্তের বিরতি নেননি অভিনেত্রী। উল্টে একের পর এক কাজ করে গিয়েছেন। হলিউডে ‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিং করেছেন, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচার সেরেছেন। তবে রাহা আসার পর আপাতত নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। সামনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকহানি’।

Alia Bhatt Ranbir Kapoor Alia Bhatt pregnancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy