Advertisement
E-Paper

Alia Bhatt: ক্যাটরিনার এই স্বভাবটি সহ্য করতে পারেন না আলিয়া! পাল্টা দিলেন রণবীরের প্রাক্তন

সব বিতর্ক-আলোচনা ছাপিয়ে বন্ধুত্বকেই বেছে নিয়েছেন বলিউডের দুই নায়িকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৫:০৭
দুই নায়িকার বন্ধুত্বের গল্প কারও অজানা নয়।

দুই নায়িকার বন্ধুত্বের গল্প কারও অজানা নয়।

ক্যাটরিনা কইফ এবং আলিয়া ভট্ট। প্রথম জন রণবীর কপূরের প্রাক্তন। দ্বিতীয় জন তাঁর বর্তমান প্রেমিকা। কিন্তু সব বিতর্ক-আলোচনা ছাপিয়ে বন্ধুত্বকেই বেছে নিয়েছেন বলিউডের দুই নায়িকা। কিন্তু জানেন কি, ক্যাটরিনার একটি স্বভাব একেবারেই সহ্য করতে পারেন না আলিয়া?

এক সাক্ষাৎকারে নিজেই সে কথা ফাঁস করেছিলেন মহেশ-কন্যা। সঙ্গী ছিলেন ক্যাটরিনাও। আলিয়া বলেছিলেন, “ক্যাটরিনার একটি স্বভাব আমার একদম ভাল লাগে না। ও খুব দেরি করে মেসেজের উত্তর দেয়।” মহেশ-কন্যার অনুযোগ, ক্যাটরিনা নিজের অনুভূতি নিয়ে কথা বলেন না। চুপ করে থাকেন।

ক্যাটরিনাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন! প্রাক্তন প্রেমিকের প্রেমিকাকে পাল্টা দিয়েছিলেন তিনিও। তাঁর কথায়, “আমি দেখতে পাই আলিয়া অনলাইন থাকে। আমার পাঠানো মেসেজ পড়ে। কিন্তু উত্তর দেয় না। ওর এই অভ্যাসও আমার ভাল লাগে না।”

Alia Bhatt katrina kaif Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy