Advertisement
E-Paper

Ranbir-Alia Wedding: ‘রণলিয়া’র মেহেন্দিতে অতিথিদের ফোন-ক্যামেরায় সাঁটা হচ্ছে কাগজ, রইল ভিডিয়ো

পাপারাৎজিদের দৌলতে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। দেখা যাচ্ছে, রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’র সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীদের। ক্যামেরা এবং ফোন নিয়ে যাঁরা ভিতরে প্রবেশ করছেন, তাঁদের ফোনের সামনের এবং পিছনের ক্যামেরায় আঠা লাগানো লাল কাগজ সাঁটা হচ্ছে। যাতে নিজস্বী থেকে শুরু করে যে কোনও ছবি বা ভিডিয়ো তোলা না যায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১২:৪৮
আলিয়া ও রণবীরের বিয়ে

আলিয়া ও রণবীরের বিয়ে

প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফকে টেক্কা দিলেন রণবীর কপূর। আলিয়া ভট্টের সঙ্গে বিয়ের নিরাপত্তার নিয়মাবলিতে নতুন চমক। নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হল, অতিথিদের ফোনের ক্যামেরার উপরে আঠা দিয়ে কাগজ সেঁটে দিতে হবে। সেই নিয়ম শুরু হয়েছে বুধবারের মেহেন্দি অনুষ্ঠান থেকেই।

পাপারাৎজিদের দৌলতে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। দেখা যাচ্ছে, রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’র সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীদের। ক্যামেরা এবং ফোন নিয়ে যাঁরা ভিতরে প্রবেশ করছেন, তাঁদের ফোনের সামনের এবং পিছনের ক্যামেরায় আঠা লাগানো লাল কাগজ সাঁটা হচ্ছে। যাতে নিজস্বী থেকে শুরু করে যে কোনও ছবি বা ভিডিয়ো তোলা না যায়। রণবীর-আলিয়ার বিয়ের কোনও চিত্র যেন বাইরে না বেরোয় তার জন্য এত ব্যবস্থা করা হয়েছে।

ঠিক যে ভাবে শোনা গিয়েছিল, ক্যাটরিনা এবং ভিকি কৌশলের বিয়েতে নাকি অতিথিদের কাছ থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছিল। এই একই কারণে। রণবীর-আলিয়াও সে রকমই বন্দোবস্ত করলেন নিজেদের বিয়েতে।

উপরন্তু বিয়ের অনুষ্ঠানে যাতে অতিথিরা সুষ্ঠু ভাবে নিমন্ত্রণ রক্ষা করতে পারেন, তার জন্য বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশকর্মীরা পাপারাৎজিদের ভিড় সামলাতে নিযুক্ত হয়েছেন।

Ranbir Kapoor Alia Bhatt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy