Advertisement
E-Paper

Alia Bhatt: মায়াবী রাতে পাইন বনে স্বপ্নে মশগুল 'রণলিয়া', প্রকাশিত হল ছবি

বিয়ের দিন যতই এগিয়ে আসছে, ততই মন উচাটন। ছোটবেলার ‘ক্রাশ’কে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার উন্মাদনাই যে আলাদা! শনিবার ইনস্টাগ্রামে স্বপ্নিল ছবিতে আলিয়া-রণবীর। গ্রাফিক্সে আঁকা 'রণলিয়া'র নিবিড় মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৫:০১
আলিয়া  ভট্ট

আলিয়া ভট্ট

বিয়ের দিন যতই এগিয়ে আসছে, ততই মন উচাটন। ছোটবেলার ‘ক্রাশ’কে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার উন্মাদনাই যে আলাদা! শনিবার ইনস্টাগ্রামে স্বপ্নিল ছবিতে আলিয়া-রণবীর। গ্রাফিক্সে আঁকা 'রণলিয়া'র নিবিড় মুহূর্ত। তারা খসা আকাশের নীচে বসে দু’জনে, রণবীর কপূরের বাহুবন্ধনে মহেশ-তনয়া। রাতের আকাশকে মায়াবী করে তুলেছে রুপোর থালার মতো গোল চাঁদ।

দূরে পাহাড়ের সবুজ ঘেঁষে উঁকি দিচ্ছে পাইন বন। সে দিকেই তাকিয়ে যুগলে। নিশ্চুপে। মনে মনে কি একই স্বপ্ন বোনা? আলিয়া যেন চোখে হারাচ্ছেন প্রিয়তম রণবীরকে। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা, ‘কখনও কখনও চুপটি করে পাশে বসে থাকার নামও ভালবাসা। কিছু করলাম না, কথা বললাম না। তবু কী অনাবিল ভাল লাগা!’

আলিয়ার একটি ফ্যানপেজে এমন পোস্ট দেখে ভক্তরাও আপ্লুত। চলতি মাসের ১৪ তারিখেই বান্দ্রার 'বাস্তু'তে সাত পাকে বাঁধা পড়বেন 'রণলিয়া'। সেই আনন্দেই যেন মাতোয়ারা টিনসেল নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। আলিয়াও কি অপেক্ষার প্রহর গুনছেন?

Alia Bhatt Ranbir Kapoor Pre Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy