Advertisement
E-Paper

কাজের বিপুল চাপ, জেনেশুনেই ভুল করছেন অমিতাভ! মনের শান্তি খুঁজতে কিসের সাহায্য নেন?

চিকিৎসকেরা অমিতাভকে দিনে অন্তত ৭ ঘণ্টা ঘুমোনোর পরামর্শ দিয়েছেন। কিন্তু, সে কথা জেনেশুনেই যেন মানতে পারছেন না তিনি। কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৫:৫০
অমিতাভ বচ্চনের বিনিদ্র রজনী।

অমিতাভ বচ্চনের বিনিদ্র রজনী। ছবি: সংগৃহীত।

৮৩ বছর বয়স তাঁর। পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। মাঝে একটা লম্বা সময় শরীরের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে তাঁর। তবু দমে যাওয়ার পাত্র নন অমিতাভ বচ্চন। কাজপাগল মানুষ তিনি। চিকিৎসকেরা তাঁকে দিনে অন্তত ৭ ঘণ্টা ঘুমোনোর পরামর্শ দিয়েছেন। কিন্তু, সে কথা জেনেশুনেই যেন মানতে পারছেন না তিনি। কেন?

দৈনন্দিন জীবনের কাজ যেমন থাকার, তেমনই রয়েছে। সেই জায়গায় কোনও কাটছাঁট হয়নি। বয়সের কারণে কাজ কমিয়েছেন, তেমনও নয়। বরং নিজের অন্যান্য ব্যস্ততা বাড়িয়ে ফেলেছেন বিগ বি। মঙ্গলবার ভোর চারটের সময়েও সমাজমাধ্যমে ‘অনলাইন’ দেখা গিয়েছে তাঁকে। সারা রাত জেগে ব্লগ লেখেন তিনি। তাঁর কাছে ঘুমের তুলনায় কাজের গুরুত্ব বেশি। তিনি চিকিৎসকদের পরামর্শ অগ্রাহ্য করেই রাতের পর রাত জেগে কাটিয়ে দেন। তবে সারা রাত মাথা কাজ করলেও মন থাকে স্থির।

অমিতাভের কথায়, ‘‘ঘুমের চেয়ে কাজ বেশি জরুরি। যদিও চিকিৎসকেরা বলেন, এটা ঠিক নয়। অন্তত ৭ ঘণ্টা ঘুমোনো দরকার। ঘুমের সময়েই শরীর বিকশিত হয় এবং শরীর নিজেকে মেরামত করার সুযোগ পায়। যে হেতু রাতে আমি ব্লগ লেখায় মগ্ন থাকি, সেই সময়ে রাতের নিস্তব্ধতায় বাজতে থাকে গিটার আর সেতারের মৃদু সুর, যা অত্যন্ত হৃদয়স্পর্শী। চারপাশে এমন স্নিগ্ধ পরিবেশ তৈরি হয় যাতে আমি কাজে মনোনিবেশ করতে পারি। আমার দেহ, মনের জন্য এর থেকে ভাল নিরাময়ের উপায় আর কিছু হতে পারে না।” তিনি জানান, সঙ্গীতের সঙ্গে আবেগঘন সংযোগ তাঁকে অস্থির রাতে শান্ত থাকতে সাহায্য করে।

Amitabh Bachchan Bollywood Actors The bachchan family Jaya Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy