রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। মঙ্গলবার দুপুরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। বেড়াতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হতে হবে, কল্পনাও করেননি পর্যটকেরা। নিন্দায় মুখর গোটা দেশ। বলিউডের তারকারাও ক্ষোভ উগরে দিচ্ছেন। জাভেদ আখতার থেকে শুরু করে অক্ষয় কুমার, সকলেই প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু চুপ অমিতাভ বচ্চন। বরং এই সময়ে একটি ‘অপ্রাসঙ্গিক’ পোস্ট করে নিন্দিত হচ্ছেন বর্ষীয়ান তারকা।
পহেলগাঁও ঘটনার নিন্দায় সরব সমাজমাধ্যমও। কিন্তু মঙ্গলবার রাত ১২টার পরে হঠাৎই সমাজমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেন অমিতাভ। ‘টি ৫৩৫৬’ এই সংখ্যা নিজের সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। কিন্তু এর অর্থ কী, তা স্পষ্ট নয়। এই পোস্টের পরেই অমিতাভের দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। কেন পহেলগাঁও নিয়ে বিগ-বি কিছু বললেন না, সেই প্রশ্ন তুলেছেন তাঁর অনুসরণকারীরা।
আরও পড়ুন:
একজন অমিতাভের এই পোস্টে খোঁচা দিয়ে লিখেছেন, “এর অর্থ কী? কোন প্রসঙ্গেই বা এই মন্তব্য করেছেন?” আর একজন লিখেছেন, “এমন ঘটনার পরেও আপনি নীরব? আপনার নীরবতাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে।” এক জন কড়া ভাষায় লিখেছেন, “কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলছেন না। অথচ এই সব নিরর্থক পোস্ট করছেন।” তবে এমন একাধিক মন্তব্য শুনেও চুপ থেকেছেন অভিনেতা।
পহেলগাঁও-এর ঘটনায় বলিউড থেকে ক্ষোভ প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, অক্ষয় কুমার, জাভেদ আখতার, আলিয়া ভট্ট, অনুষ্কা শর্মা, কঙ্গনা রনৌত, জাহ্নবী কপূর, রশ্মিকা মন্দানা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা