Advertisement
E-Paper

Ankush-Oindrila: আপনি আপনার গলা-পচা নাক কেন গলাচ্ছেন? ঐন্দ্রিলাকে প্রশ্ন অঙ্কুশের

১৪ জুন গভীর রাতে নেটমাধ্যমে একটি ছবি দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি ঝালর তাঁর মুখের  অর্ধেক ঢেকে রেখেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ১৮:৩২
 অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন ।

অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন ।

মুখ লুকিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। লুকোচুরি খেলছেন তিনি!

১৪ জুন গভীর রাতে নেটমাধ্যমে একটি ছবি দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি ঝালর তাঁর মুখের অর্ধেক ঢেকে রেখেছে। ছবিতে শুধু তাঁর একটি মাত্র চোখ এবং মৃদু হাসি দৃশ্যমান। বিবরণীতে অঙ্কুশ লিখেছেন, ‘আমি তো এই ভাবেই তাকাই। লজ্জা পাওয়া, না পাওয়া তোমার উপর।’

এই ছবি পোস্ট করতেই মন্তব্য বাক্সে প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে খুনসুটি শুরু অভিনেতার। ঐন্দ্রিলা লিখেছেন, ‘হ্যাঁ। একদম ঠিক আছে। অর্ধেক মুখ দেখে লজ্জাও লাগছে। পুরো মুখটা দেখার পর তো…’। প্রেমিকার কথার উত্তর দিয়েছেন অভিনেতা। অঙ্কুশ লিখেছেন, ‘আমি তো আপনাকে বলিনি কথাটা। আপনি আপনার গলা পচা নাক কেন গলাচ্ছেন?’

ঐন্দ্রিলার মন্তব্যের পরিপ্রেক্ষিতে অঙ্কুশের সহ অভিনেত্রী পায়েল সরকারের প্রশ্ন, ‘আমি কি নাক গলাতে পারি?’। সুর নরম করে অভিনেতা লিখলেন, ‘হ্যাঁ সোনা। তুমি পারো।’

নেটমাধ্যমে ৩ তারকার কথোপকথনে আপ্লুত তাঁদের অনুরাগীরাও। অঙ্কুশের মন্তব্য বাক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যায়। দিন কয়েক আগেই ঐন্দ্রিলার সঙ্গে ৫ বছর আগের একটি ছবি দিয়েছিলেন অভিনেতা। সেই ছবিতে বাসন্তী রঙে সেজেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। একজনের পরনে পাঞ্জাবি, অন্য জনের পরনে শাড়ি। খুব সম্ভবত সরস্বতী পুজোর ছবি সেটি।

Tollywood Oindrila Sen Ankush Hazra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy