Advertisement
E-Paper

উনি মোটেই বাবার ‘শেষ শিষ্য’ নন, কখনও রবিশঙ্করের কাছে সেতার শেখেননি! ঋষভকে নিয়ে অনুষ্কা

সম্প্রতি জনপ্রিয় সেতারবাদক ঋষভ রিখিরামকে নিয়ে বক্তব্য রাখেন অনু্ষ্কা। সেখানেই তাঁর সপাট দাবি, ঋষভ তাঁর বাবার শিষ্যের কাছে সেতার শিখেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৫
অনুষ্কাশঙ্কর কী বলছেন ঋষভ রিখিরাম শর্মাকে নিয়ে?

অনুষ্কাশঙ্কর কী বলছেন ঋষভ রিখিরাম শর্মাকে নিয়ে? ছবি: ফেসবুক।

ঋষভ রিখিরাম। এই প্রজন্মের প্রিয় সেতারবাদক। শিল্পীর মস্ত গুণ, সুরের পাশাপাশি তাঁর কথার মায়াজালেও বসিয়ে রাখেন দর্শক-শ্রোতাদের। প্রত্যেক অনুষ্ঠানে ঋষভের দাবি, তিনি রবিশঙ্করের ‘শেষ সর্বকনিষ্ঠ শিষ্য’। সম্প্রতি সেই তথ্য নস্যাৎ করলেন অনুষ্কাশঙ্কর।

প্রয়াত সেতারবাদক রবিশঙ্করের একমাত্র কন্যা অনুষ্কাও আন্তর্জাতিক মানের সেতারবাদক। সম্প্রতি, ‘ইন্ডিয়া ট্যুর’ উপলক্ষে দেশে ফিরেছেন তিনি। অনুষ্ঠানের ফাঁকে একান্ত সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেন অনুষ্কা। ভারত ছাপিয়ে সেতার ক্রমশ জনপ্রিয় হচ্ছে বিশ্বে, সে কথাও জানান তিনি। তার পরেই বক্তব্য রাখেন ঋষভ সম্পর্কে। অল্পবয়সি সেতারবাদকের বাজনা তাঁকে ছুঁয়ে গিয়েছে, দাবি অনুষ্কার। তার থেকেও বেশি ছুঁয়েছে ঋষভের কথা বলার ভঙ্গি। কথার পিঠে কথা বুনে দর্শক-শ্রোতাদের আপন করে নেওয়ার প্রশংসাও করেন তিনি।

অনুষ্কা তার পরেই বলেন, “কিন্তু ঋষভের সেতার শেখা নিয়ে কিছু ভুল কথা ছড়িয়েছে। ঋষভ কোনও ভাবেই আমার বাবার শেষ এবং সবচেয়ে ছোট শিষ্য নন। রবিশঙ্করের কাছে কখনও সেতার শেখেননি ঋষভ। উনি বাবার অন্যতম প্রিয় শিষ্য পরিমল সদাপলের কাছে সেতার শিখেছেন।”

পরিমল রবিশঙ্করের মতো অনুষ্কারও অত্যন্ত প্রিয়। তিনি এ প্রসঙ্গে আরও যোগ করেন, “পরিমলকাকুর কাছে সেতার শেখার সময় বাবার থেকে কিছু ‘ধুন’ শিখেছিলেন ঋষভ। ব্যস, ওই পর্যন্তই।” অনুষ্কা বরং ঋষভকে বেশি চেনেন সঞ্জয় রিখিরাম শর্মার ছেলে হিসাবে। শঙ্কর পরিবারের বাদ্যযন্ত্র প্রস্ততকারী হচ্ছেন রিখিরাম। রবিশঙ্করের কন্যার মতে, “খুব ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে ঋষভের যাতায়াত ছিল। ওঁকে আমাদের বাড়ির সবাই খুব স্নেহ করি।”

Anushka Shankar Rishav Rikhiram Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy