Advertisement
E-Paper

প্রেমিক আরসালানের সঙ্গে হৃতিকের প্রাক্তন, পুত্রের জন্মদিন পার করেই নতুন সফর সুজ়ানের

সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক রাখেন না আরসালান আর সুজ়ান। এমনকি সুজ়ানের প্রাক্তন স্বামী হৃতিক রোশন আর আরসালানের মধ্যেও সম্পর্ক খুবই ভাল। সঙ্গে না থাকলেও সুজ়ান তাঁর সন্তানদের খেয়াল রাখেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ২০:১৮
 Are love birds Sussanne Khan and Arslan Goni heading for a vacation

সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক রাখেন না আরসালান আর সুজ়ান। এমনকি সুজ়ানের প্রাক্তন স্বামী হৃতিক রোশন আর আরসালানের মধ্যেও সম্পর্ক ভাল। — ফাইল চিত্র।

আবার বেরিয়ে পড়লেন সুজ়ান খান এবং আরসালান গোনি। ছুটি কাটাতে প্রায়ই দু’জনে উড়ে যান দ্বীপ থেকে দ্বীপান্তরে, কখনও বা বিদেশের ব্যস্ত শহরেই খুঁজে নেন প্রেমের ঠিকানা। সম্প্রতি তাঁদের বিমানবন্দরে দেখা গেল একসঙ্গে। সাদা স্লিভলেস টপের সঙ্গে খাকি রঙের কার্গো প্যান্টে বেড়ানোর মেজাজে সুজ়ান। কাঁধে ব্যাগ, চোখে রোদচশমা। আরসালানের পরনে কালো টি-শার্ট, সঙ্গে আকাশ-নীল জিন্‌স। তাঁরও কাঁধে ব্যাগ এবং চোখে রোদচশমা। কথা বলতে বলতে দু’জনে এগিয়ে গেলেন বিমানবন্দরের ভিতরে।

 Are love birds Sussanne Khan and Arslan Goni heading for a vacation

সম্প্রতি সুজ়ান এবং আরসালানকে বিমানবন্দরে দেখা গেল একসঙ্গে।

সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক রাখেন না আরসালান আর সুজ়ান। এমনকি সুজ়ানের প্রাক্তন স্বামী হৃতিক রোশন আর আরসালানের মধ্যেও সম্পর্ক ভাল। সঙ্গে না থাকলেও সুজ়ান তাঁর সন্তানদের প্রতিও দায়িত্বশীল। সম্প্রতি বড় ছেলে রেহানের ১৭তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মা সুজ়ান। লিখেছিলেন, “আমার জীবনের উজ্জ্বলতম আলো। শুভ জন্মদিন আমার সূর্যকিরণ...আমি জানি ঈশ্বর আমায় ভালবাসেন, কারণ তোমার মতো সন্তান আমায় দিয়েছেন তিনি।” আরও লেখেন, মা হিসাবে তিনি গর্বিত।

২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্যে ইতি টানেন সুজ়ান আর হৃতিক। তার পর যে যার প্রেমজীবন আলাদা করে নিয়েছেন। গায়িকা, অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন হৃতিক। তাঁদের বিয়ের কথাবার্তাও চলছে বলেই শোনা যায়। অন্য দিকে, বিয়েতে তাড়া নেই সুজ়ান-আরসালানের। দিব্যি প্রেম করছেন দু’টিতে। আবার, চার জনের মধ্যে বন্ধুত্বও গভীর। সাবার সঙ্গেও সুজানের সম্পর্ক মধুর। হৃতিক আর সুজ়ান আলাদা হয়ে গেলেও রেহান আর রিদানের ভরণপোষণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন একসঙ্গেই। প্রয়োজনে প্রায়ই দেখা করেন প্রাক্তন দম্পতি।

Sussanne Khan Arslan Goni Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy