Advertisement
E-Paper

শাহরুখকে সে বার সহ্য করতে পারেননি অর্জুন, সিনেমা হিট তবু রয়ে গিয়েছে অস্বস্তি?

স্বজনপোষণ নিয়ে এর আগেও সরব হয়েছেন অভিনেতা। তাঁর মতে, যাঁরা তারকা-সন্তান, তাঁদের এই পেশায় আসার ক্ষেত্রে বাড়তি সুযোগ থাকে। তাঁদের পরিশ্রম করতে হয় কম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ১৭:৩৪
Arjun Rampal says Shah Rukh Khan’s character from Om Shanti Om is ‘irritating\\\\\\\', calls him \\\\\\\'nepo\\\\\\\' kid in film

শাহরুখ অভিনীত চরিত্রটিকে স্বজনপোষণের জলজ্যান্ত দৃষ্টান্ত মনে করছেন অর্জুন। —ফাইল চিত্র

২০০৭ সালের ৯ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘ওম শান্তি ওম’ ছবিটি। নায়ক শাহরুখ খান অভিনয় করেছিলেন দ্বৈত চরিত্রে। এই ছবিতেই প্রথম দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। খলনায়কের চরিত্রে ছিলেন অর্জুন রামপাল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ষোলো বছর আগে মুক্তি পাওয়া সেই ছবি এবং ছবিতে শাহরুখ অভিনীত চরিত্রটি নিয়ে কথা বলছিলেন অর্জুন। অর্জুন জানান, শাহরুখ অভিনীত চরিত্রটি একেবারেই ভাল লাগেনি তাঁর। অর্জুনের মতে, চরিত্রটি ছিল ‘বিরক্তিকর’। তাঁর কথায়, “শাহরুখ অভিনীত চরিত্রটি যখন দ্বিতীয় বার ওম কপূর হয়ে জন্ম নিচ্ছে, সেটা মেনে নেওয়া যায় না। যেন স্বজনপোষণের জলজ্যান্ত দৃষ্টান্ত।”

স্বজনপোষণ নিয়ে এর আগেও সরব হয়েছেন অভিনেতা। তাঁর মতে, যাঁরা তারকা-সন্তান, তাঁদের এই পেশায় আসার ক্ষেত্রে বাড়তি সুযোগ থাকে। তাঁদের পরিশ্রম করতে হয় কম। কারণ, তাঁদের পরিবারের অনেকেই পরিচিত মুখ। অর্জুনের কথায়, “এটা সেই ব্যক্তির ভাগ্য। কোন পরিবারে তিনি জন্মাবেন, এটা তো তিনি নিজে ঠিক করতে পারেন না।”

যদিও শাহরুখ কোনও প্রতিক্রিয়া জানাননি এ বিষয়ে। ইতিমধ্যে ২৯ এপ্রিল অর্জুন রামপালের সঙ্গিনী গ্যাব্রিয়েলা দিমেত্রিয়াদেস তাঁর দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। পেশায় মডেল তিনি। নিজের মাতৃত্বকালীন ফোটোশুটের ছবিও শেয়ার করেছেন সম্প্রতি। ছবিতে হালকা বাদামি রঙের গাউনে তাঁর স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আসল, না কি নকল?” সেই পোস্টের নীচে শুভেচ্ছাবার্তার জোয়ার বয়ে যায়। সকলেই বলে ওঠেন, ‘আসল!’

অর্জুন এবং গ্যাব্রিয়েলার প্রথম সন্তান জন্মায় ২০১৯ সালে। গ্যাব্রিয়েলার সাম্প্রতিক পোস্টে দ্বিতীয় সন্তানের আগমনবার্তা। অর্জুন তো প্রতিক্রিয়া জানিয়েইছেন, ইন্ডাস্ট্রির সহকর্মীরাও অভিনন্দন জানিয়েছেন তাঁকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy