Advertisement
E-Paper

Sidharth Shukla-Arti Singh: সিদ্ধার্থ-শেহনাজের মধ্যে তৃতীয় ব্যক্তি হতে চাইনি, তাই সম্পর্ক রাখিনি: গোবিন্দর ভাগ্নি

এখন আরতির আফসোস হয়। সেই সময়ে একাধিক বার মনে হলেও ফোন করেননি সিদ্ধার্থকে।  

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৫২
‘বিগ বস ১৩’-তে একসঙ্গে অংশগ্রহণ করেছিলেন আরতি সিংহ এবং সিদ্ধার্থ শুক্ল।

‘বিগ বস ১৩’-তে একসঙ্গে অংশগ্রহণ করেছিলেন আরতি সিংহ এবং সিদ্ধার্থ শুক্ল।

‘বিগ বস ১৩’-তে একসঙ্গে অংশগ্রহণ করেছিলেন আরতি সিংহ এবং সিদ্ধার্থ শুক্ল। তাঁদের বন্ধুত্বও ছিল খুব গাঢ়। কিন্তু গত দু’বছর তাঁরা যোগাযোগে ছিলেন না। আর আজ সিদ্ধার্থ নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর তিনি প্রয়াত হয়েছেন। এখন আরতির আফসোস হয়। একাধিক বার মনে হলেও ফোন করেননি সিদ্ধার্থকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার প্রসঙ্গে উঠলে আরতি বলেন, ‘‘আমাদের বন্ধুত্ব নিয়ে বিভিন্ন কথা উঠছিল। বলা হয়েছিল যে আমি নাকি সিদ্ধার্থ এবং শেহনাজর (শেহনাজ গিল, সিদ্ধার্থের প্রেমিকা) সম্পর্কের মাঝে চলে যাচ্ছি। নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখতে চাইনি, তাই সম্পর্ক রাখিনি।’’ গোবিন্দর ভাগ্নি আরতি জানালেন, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁদের শেষ কথা হয়। তাঁর এবং সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে যা যা কথা কানে যায়, তার পরে তিনি যোগাযোগ না রাখার সিদ্ধান্ত নেন। আরতীর কথায়, ‘‘অন্য কারও সমস্যার কারণ হতে চাইনি আমি।’’

যদিও আরতি নিজেই জানালেন, সিদ্ধার্থের মৃত্যুর পর তাঁর আফসোস হয়। তাঁর নাকি একাধিক বার মনে হয়েছিল যে তিনি ফোন করবেন, তাঁদের বন্ধুত্বকে আরও একটি সুযোগ দেবেন। কিন্তু করেননি। আরতি বললেন, ‘‘আমার মনে হয়েছিল, থাক, কী দরকার? ও নিজের জীবনে ভালই আছে। তাকে তার মতো থাকতে দেওয়া উচিত।’’

Sidharth Shukla Shehnaaz Gill Arti Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy