Advertisement
E-Paper

Neena Gupta-Viv Richards: ভিভকে নানা পটেকরের মতো দেখতে, নীনাকে বলেছিলেন আশা

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ভিভের সঙ্গে নানা পটেকরের মিল খুঁজে পেয়েছিলেন আশা। সে কথা তখনই নীনাকে জানিয়েছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ২২:০৪
নীনা গুপ্ত, ভিভ রিচার্ডস এবং আশা ভোঁসলে।

নীনা গুপ্ত, ভিভ রিচার্ডস এবং আশা ভোঁসলে।

বহু বছর আগের কথা। নীনা গুপ্ত এবং ভিভ রিচার্ডস অতিথি হয়ে এসেছিলেন বলিউডের এক অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেও। পাশাপাশি বসেছিলেন তিন তারকা। চলছিল গল্প।

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ভিভের সঙ্গে নানা পটেকরের মিল খুঁজে পেয়েছিলেন আশা। সে কথা তখনই নীনাকে জানিয়েছিলেন তিনি। তবে বিশেষ বন্ধুর সঙ্গে বলিউড অভিনেতার কোনও মিল চোখে পড়েনি নীনার। উত্তরে আশাকে তিনি বলেছিলেন, “না। ওকে নানার থেকে ভাল দেখতে।” নানার সঙ্গে ভিভের কখনও দেখা হয়েছে কি না, সেই বিষয়েও জানতে চেয়েছিলেন আশা। অভিনেত্রী জানিয়েছিলেন, নানা এবং ভিভের সাক্ষাৎ হয়নি কখনও।

নানা পটেকর এবং ভিভ রিচার্ডস।

নানা পটেকর এবং ভিভ রিচার্ডস।

ভিভের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নীনা। ১৯৮৯ সালে জন্ম হয় তাঁদের কন্যা মাসাবার। কিন্তু ভিভ বা নীনা কেউই বিয়ের বন্ধনে নিজেকে জড়াতে চাননি। কিংবদন্তি ক্রিকেটার আগে থেকেই বিবাহিত ছিলেন। তবে নীনা এবং মাসাবার সঙ্গে এখনও সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি।

Neena Gupta Viv Richards Nana Patekar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy