Advertisement
E-Paper

‘এতেই বোঝা যাচ্ছে দেশ এগোচ্ছে’! ৬৬ বছরে মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্ত

৬৬ বছর বয়সি অভিনেত্রী নীনা গুপ্ত নাকি আবার মা হতে চলেছেন। বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ে থেকেই গুঞ্জনের সূত্রপাত। এ বার মুখ খুললেন নীনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৩:৫৩
৬৬-তে অন্তঃসত্ত্বা? মুখ খুললেন নীনা।

৬৬-তে অন্তঃসত্ত্বা? মুখ খুললেন নীনা। ছবি: সংগৃহীত।

বলিউড নায়িকাদের মধ্যে তিনিই সম্ভবত প্রথম, যিনি ‘সিঙ্গল মাদার’ হয়েছিলেন। তাঁর মেয়ে মাসাবা গুপ্তের জন্মের সময় প্রায় ঝ়ড় উঠেছিল। যদিও সে সব এখন অতীত। কিন্তু এ বার নতুন করে আলোচনা, ৬৬ বছর বয়সি নীনা নাকি আবার মা হতে চলেছেন। বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ে থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। এ বার মুখ খুললেন নীনা।

২০১৮ সালে ‘বধাঈ হো’ ছবির কাহিনিতেও এমনই এক পরিস্থিতির মধ্যে পড়েছিল নীনার চরিত্র। বেশি বয়সে নীনার চরিত্রের সন্তান হওয়ার গল্প দেখানো হয় সেখানে। প্রবীণ দম্পতির মা-বাবা হওয়ার এই গল্প বক্সঅফিসে দারুণ ব্যবসা করে। সেই রেশ টেনে নীনা বলেন, ‘‘ভালই তো! আমি নিজের জীবনে ‘বধাঈ হো’ ছবির মতো ঘটনা হোক, এমনটাই চাই।’’

সম্প্রতি বিজয় ও রশ্মিকার বিয়ের প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল হায়দরাবাদে। সেই অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সাদা রঙের সিল্কের শাড়ি পরেছিলেন, সঙ্গে হল্টারনেক ব্লাউজ়। সেখানেই অভিনেত্রীর শাড়ি পরার ধরন দেখে সমাজমাধ্যমে গুঞ্জন শুরু হয়। অনুষ্ঠানে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। কোনওটায় তিনি দাঁড়িয়ে, কোনওটায় বসে। সেখানেই নাকি তাঁর স্ফীতোদর লক্ষ করেছেন অনুরাগীরা। এই প্রসঙ্গে নীনা বলেন, ‘‘আমি অন্তঃসত্ত্বা নই। আসলে ওই অনুষ্ঠানে যে শাড়িটা পরেছিলাম, সেটার কাপড়টা এমন যে পেটের দিকটা ফুলে ছিল। কিন্তু আমার অন্তঃসত্ত্বা হওয়ার যে খবর ছড়িয়েছে, তাতে খুশি। আমার বয়সে দাঁড়িয়ে এমন ভাবনাচিন্তা করা হচ্ছে দেখে ভাল লাগছে। বোঝা যাচ্ছে, দেশ এগোচ্ছে।’’

Neena Gupta Neena Gupta and Vivian Richards Bollywood Actress Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy