Advertisement
E-Paper

অমিতাভের ‘বাগবান’ ছবির সহ-অভিনেতা সাহিলকে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, আহত স্ত্রীও

গাড়িটি অভিনেতাকে দু’ফুট পর্যন্ত হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায়। পেটে ও উরুতে আঘাত লাগে সাহিলের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১১:৫৪
স্ত্রী প্রমিলার সঙ্গে সাহিল চাড্ডা

স্ত্রী প্রমিলার সঙ্গে সাহিল চাড্ডা

মুম্বইয়ের রাস্তায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় আহত সাহিল চাড্ডা এবং তাঁর স্ত্রী প্রমিলা। ‘সেকশন ৩৭৫’ এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘বাগবান’-এ দেখা গিয়েছিল সাহিলকে।

একটি বৈঠক সেরে ফিরছিলেন সাহিল ও প্রমিলা। হেঁটে গাড়ির কাছে যাচ্ছিলেন। এমন সময়ে পিছন থেকে একটি অ্যাম্বুল্যান্স এসে ধাক্কা মারে তাঁদের। গাড়িটি অভিনেতাকে দু’ফুট পর্যন্ত হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায়। পেটে ও উরুতে আঘাত লাগে সাহিলের। প্রমিলার দু’পা ভেঙে যায়।

সাহিলকে বম্বে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, খুব গুরুতর কিছু হয়নি। আগামী দু’তিন দিনে তাঁকে ছেড়ে দেওয়া যেতে পারে।

সংবাদমাধ্যমকে সাহিল জানিয়েছেন, ‘‘খুবই ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু ঈশ্বরের কৃপায় বেঁচে আছি। আগামী কয়েক দিন আমাকে পর্যবেক্ষণে রাখা হবে।’’ অভিনেতার কাছ থেকেই জানা গিয়েছে, মুম্বই পুলিশ ইতিমধ্যে সেই অ্যাম্বুল্যান্সের চালককে গ্রেফতার করেছে।

Road Accident Film actor Ambulance Baghban
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy