Advertisement
E-Paper

আদৌ কি বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলির? স্পষ্ট করলেন নায়িকা

শাকিব আর বুবলির সম্পর্ক নিয়ে সরগরম সিনেদুনিয়া। ছেলে হওয়ার পর থেকে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই। অবশেষে মুখ খুললেন বুবলি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৩:১২
শাকিব প্রসঙ্গে কী জবাব দিলেন বুবলি?

শাকিব প্রসঙ্গে কী জবাব দিলেন বুবলি?

শাকিব খান আর শবনম বুবলির সম্পর্ক নিয়ে সরগরম দুই বাংলা। ৩০ সেপ্টেম্বর আড়াই বছরের সন্তান শেহজাদকে প্রথম প্রকাশ্যে আনেন শাকিব ও বুবলি। আর বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই উঠেছে আরও এক গুঞ্জন। শোনা যাচ্ছে এর মধ্যেই দু’জনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। শাকিবের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান—সবকিছু নিয়েই এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন বুবলি। অবশেষে মুখ খুললেন।

বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়কের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে খোলাখুলি বললেন পুরোটাই গুজব। তাঁদের কি সত্যিই কি বিচ্ছেদ হয়েছে? প্রশ্ন করা হলে বুবলি বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এ খবর কোথা থেকে এল, বুঝতে পারছি না। এটি পুরাটাই মিথ্যা। দেখুন, আমরা যে দিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর, ভাল খবর প্রকাশ করলাম, সেদিনই এ মিথ্যা খবর এল। আপনারা তো প্রেম ও বিয়ের খবর আগে থেকেই কিছুটা হলেও জানতেন। এ বিষয়ে খবরও প্রকাশিত হয়েছে।”

নায়িকা আরও বলেন, “আমার ধারণা, তৃতীয় পক্ষ কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়িয়েছে। সেই পক্ষ সাংবাদিক ভাইদের এ বিষয়ে মিথ্যা খবরটি লিখতে উৎসাহিত করেছে।” আপাতত ছেলেকে সঙ্গে নিয়ে সুখে সংসার করতে চান নায়িকা।

Shobnom Bubly Shakib Khan Bangladeshi Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy