Advertisement
E-Paper

বাতিল হয়েছে উপনির্বাচনের মনোনয়ন, হাই কোর্টে আবেদন করবেন হিরো আলম

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এত বাধার পরেও লড়ে যাওয়ার সিদ্ধান্ত তাঁর।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ১৮:৫৭
Image of hero alom.

হিরো আলম। ছবি: সংগৃহীত।

রবিবার ১৮ জুন ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থন না থাকায় বাতিল হয়েছে হিরো আলমের মনোনয়নপত্র। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বাংলাদেশের ইউটিউবার। বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউন সূত্রে খবর, আলম-সহ আরও আট জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন আধিকারিক মুনীর হোসাইন খান।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন আলম। এ কথাই আনন্দবাজার অনলাইনকে জানালেন তিনি। হিরো আলম বলেন, “আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। মনোনয়নপত্র ফেরত চাই। তবে তা খারিজ হয়ে গেলে আমি অবশ্যই উচ্চ আদালতের দ্বারস্থ হব। হাই কোর্টে আবেদন জানাব।” নির্বাচনের আগের মুহূর্ত অবধি আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি।

এ প্রসঙ্গে, রিটার্নিং অফিসার জানিয়েছিলেন যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা চাইলে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন। আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। সেই পথই অনুসরণ করেছেন আলম।

আগে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছিলেন, “আমি ফারুকভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আর যোগ্যতা প্রসঙ্গে বলব, হ্যাঁ এটা তো ঠিক যে, আমি যোগ্য নই সাংসদ হওয়ার। কিন্তু এখানে এমন অনেক ব্যক্তি আছেন, যাঁরা অযোগ্য, অথচ পদে আছেন। তাঁরা কেউ কোনও কাজ করেননি।” বিভিন্ন কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন আলম। আগে এক বার নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু সে বার পরাজিত হয়েছিলেন। তবে এ বার কোনও ভাবেই হারতে চান না আলম।

Hero Alom Bangladeshi Youtuber High Court Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy