অক্ষয়তৃতীয়ার দিনেই নতুন বাড়িতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী রণিতা দাস। তাই এই দিনটি তাঁর কাছে খুবই বিশেষ। তবে এই বছর অক্ষয়তৃতীয়া একটু অন্য ভাবে পালন করার পরিকল্পনা করেছেন অভিনেত্রী। তাই এই দিনটায় শহরে নেই তিনি। আনন্দবাজার ডট কমকে জানালেন, বরাবরই খুব অন্য রকম লাগে তাঁর এই দিনটা। এ বছর মায়াপুরে গিয়েছেন তিনি। অভিনেত্রী বললেন, “দু’বছর আগে অক্ষয়তৃতীয়ার দিনেই নতুন বাড়িতে প্রবেশ করেছিলাম।” ছোট থেকেই দাদু, বাবাকে দেখে এসেছেন পুজো দিতে।
রণিতা বলেন, “খুবই অন্য রকম দিন। ছোটবেলায় দেখতাম ঠাকুরদা, বাবা কালীঘাটে পুজো দিতে যেতেন। ব্যবসার হালখাতার পুজো হত।” তাই অক্ষয়তৃতীয়া বাড়িতে বরাবরই বিশেষ ভাবে উদ্যাপন করেন অভিনেত্রী। আগে তো প্রতি বছর এই দিনে ধাতুর কিছু কিনতেন। কিন্তু সোনার দাম এখন ছুঁয়েছে প্রায় লক্ষ টাকা। তা হলে অক্ষয়তৃতীয়ায় সোনা কেনার কোনও ইচ্ছা রয়েছে নাকি অভিনেত্রীর?
রণিতা বললেন, “আগে প্রচুর সোনার গয়না কিনতাম। তবে এখন বিনিয়োগের পরিকল্পনা হিসাবে আমার সোনার বিস্কুট বা সোনার কয়েন কিনতে ভাল লাগে। এ বছর অক্ষয়তৃতীয়ায় অবশ্য আমি সোনার কিছু কিনিনি। এই বছর নূপুর পরার শখ হয়েছে। ” তাই রণিতা রুপোর পায়েল কিনেছেন। উল্লেখ্য, এই মুহূর্তে তাঁকে সে ভাবে পর্দায় দেখছেন না দর্শক। আগামী দিনে কি দেখা যাবে নায়িকাকে? সেটাই প্রশ্ন সকলের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- পুরাণ মতে, অক্ষয় তৃতীয়ার দিনেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস মহাভারতের কাহিনি বর্ণন করতে শুরু করেছিলেন গণেশকে। এ দিন থেকেই শ্রুতিলিখনের কাজ শুরু করেন গণেশ। বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতেই শ্রীক্ষেত্র পুরীতে শুরু হয় জগন্নাথের রথ নির্মাণ।
- বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিটিকে অক্ষয় তৃতীয়া হিসাবে বিবেচনা করা হয়। হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীরাও এই দিনটিকে পবিত্র মনে করেন। সৌভাগ্য অক্ষয় হয় এই তিথিতে— এমনই বিশ্বাস। বাঙালি ব্যবসায়ীর কাছে পয়লা বৈশাখের পর এই তিথিতেই হয় বিশেষ উদ্যাপন। দোকানে দোকানে পূজিত হন আরাধ্য দেবতা। মনে করা হয়, এই তিথি যে কোনও দেবতার পুজোর জন্যই প্রশস্ত।
-
‘আমি ঈশ্বরে বিশ্বাসী, তবে আচার মানি না’, অক্ষয়তৃতীয়ায় কি বিশেষ পুজো করেন লোপামুদ্রা?
-
তখন অবাঙালিদের ধনতেরাস আমাদের অক্ষয়তৃতীয়া! সোনা কেনা, ছবি মহরতের দিন: ইন্দ্রাণী দত্ত
-
কৈশোরে সাদা কাগজের গ্লাসে কমলা রসনা, ওই পানীয় ছাড়া অক্ষয়তৃতীয়াই ফিকে: জিৎ গঙ্গোপাধ্যায়
-
‘কালো রঙের গাড়ি জীবনে কিনিনি’, অক্ষয়তৃতীয়ার শুভ-অশুভ নিয়ে কী জানালেন তৃণা সাহা?
-
প্রয়োজনে শাঁখা খুলতে হলেও সিঁদুর পরলে স্বামী দীর্ঘায়ু হন, বিশ্বাস করি: শ্রীময়ী চট্টরাজ