Advertisement
E-Paper

জামিন পাওয়ামাত্র আক্রমণাত্মক স্বপ্না, পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের অভিনেত্রীর

চার দিনের হেফাজত শেষে সোমবার মিলে‌ছে জামিন। তার পরেই ক্রিকেটার পৃথ্বী শয়ের বিরুদ্ধে অভিযোগ আনলেন ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০
Photograph of Prithvi Shaw and Sapna Gill.

জামিনে মুক্তি পেয়েই পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় স্বপ্না গিলের। ছবি: সংগৃহীত।

স্বপ্না গিল-পৃথ্বী শ নিজস্বী বিতর্কে নয়া মোড়। সোমবার জামিনে ছাড়া পাওয়ার পরেই আক্রমণাত্মক ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিল। ক্রিকেটার পৃথ্বী শয়ের বিরুদ্ধে মুম্বই এয়ারপোর্ট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। চার দিনের হেফাজতের পর সোমবার জামিনে মুক্তি পান স্বপ্না। তার পরেই ২৩ বছরের ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি।

Photograph of Sapna Gill and Prithvi Shaw.

নিজস্বী মামলায় ৪ দিনের পুলিশি হেফাজতে ছিলেন ভোজপুরী অভিনেত্রী। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

গত সপ্তাহে বুধবার রাতে সান্তাক্রুজ়ের এক বিলাসবহুল রেস্তরাঁয় জনাকয়েক বন্ধুর সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন ক্রিকেটার পৃথ্বী শ। ক্রিকেটারের সঙ্গে নিজস্বীর আবদার করেন বেশ কিছু অনুরাগী। তাঁদের মধ্যে কয়েক জনের আবদার মেটান পৃথ্বী। একের পর এক আবদার আসতে থাকায় কিছুটা বিরক্ত হয়ে নিজস্বী তুলতে অস্বীকার করেন তিনি। রেস্তরাঁর ম্যানেজার ওই অনুরাগীদের বাইরে বার করে দিলে রাগের চোটে বেসবল ব্যাট দিয়ে মেরে পৃথ্বীর গাড়ির কাচ ভেঙে দেন তাঁরা। ক্রিকেটারের এক বন্ধু অভিযোগ জানালে সেখানেই উঠে আসে ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিলের নাম।

অন্য দিকে, পৃথ্বী শয়ের বিরুদ্ধে ‘নির্যাতন’-এর অভিযোগ তুলেছেন স্বপ্না গিল। আদালতে তিনি দাবি করেন, ‘‘আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তা সত্যি নয়। বরং পৃথ্বীই আমার বুকে ও হাতে মেরেছেন।’’ সোমবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর প্রথমে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয় ভোজপুরী অভিনেত্রীকে। পৃথ্বীকে শারীরিক ভাবে হেনস্থার ঘটনায় ধৃত আরও তিন জনকেও ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। প্রথমে তাঁদের জামিনের যে আবেদন করা হয়েছিল, তাতে কিছু অসঙ্গতি থাকায় খারিজ করে দেন বিচারক। পরে আবার জামিনের জন্য আবেদন করেন স্বপ্নার আইনজীবী। তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। দু’পক্ষের আইনজীবীদের সওয়াল শোনার পর জামিন মঞ্জুর করেন বিচারক। জামিন পান অভিনেত্রী। তার পরেই পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

Sapna Gill prithvi shaw controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy