Advertisement
E-Paper

প্যান্ট তো খুলে পড়ে যাচ্ছে, দিশার পোশাক দেখে নিন্দার ঝড়

দিশা পটানি বলিপাড়ার প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। এ বার দর্শকের রোষের মুখে তিনি। দিশার পোশাক দেখে নিন্দার ঝড়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৮:৫৭
এ বার পোশাকের কারণে অনুরাগীদের প্রশ্নের মুখে অভিনেত্রী দিশা পটানি।

এ বার পোশাকের কারণে অনুরাগীদের প্রশ্নের মুখে অভিনেত্রী দিশা পটানি। ছবি: সংগৃহীত।

নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে তাঁর নাম প্রথমেই আসে। দিশা পটানি। মেদহীন সুন্দর চেহারা। সঙ্গে দুর্দান্ত উচ্চতা। দিশার সৌন্দর্যে বুঁদ দর্শক। কিছু দিন আগে দিশা আর টাইগার শ্রফের প্রেম নিয়েও কম চর্চা হয়নি। তবে এ বার পোশাকের কারণে অনুরাগীদের প্রশ্নের মুখে দিশা।

নায়িকা মানেই তাঁদের নিত্যনতুন পোশাক। কে কত নতুন ভাবে, নতুন সাজে দর্শকের সামনে ধরা দেন, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। এর আগে পোশাকের কারণে বিভিন্ন সময় চর্চায় উঠে এসেছেন দিশা।

এ বার দিশার প্যান্ট দেখে হই হই কাণ্ড! খাকি রঙের একটি প্যান্ট আর তার উপরে একটি স্ট্র্যাপি বডিস্যুটে দেখা গেল দিশাকে। আর সেই পোশাকেই তাঁকে দেখে এসেছে নানা মন্তব্য।

অনুরাগীদের একাংশের মন্তব্য, “প্যান্ট তো এ বার খুলে পড়ে যাবে ম্যাডাম।” কেউ আবার লিখেছেন, “নিজেকে অন্য রকম দেখানোর চেষ্টায় ভয়ঙ্কর কাণ্ড।” আবার অনেক তাঁকে দেখে বলেছেন, “অপুষ্টিতে ভুগছেন।” যদিও দর্শকের নেতিবাচক মন্তব্যে কান দিতে নারাজ দিশা।

প্রসঙ্গত, এই মুহূর্ত নানা ধরনের ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। শেষ মুক্তি পাওয়া ছবি ‘এক ভিলেন রিটার্নস’ বক্স অফিসে ভাল ফল না করলেও তিনি পরবর্তী কাজ নিয়ে বেশ আশাবাদী। এর পর সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে জুটিতে দেখা যাবে দিশাকে।

Disha Patani Bollywood Actor Trolled
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy