Advertisement
E-Paper

‘আলিয়ার দাবি মিথ্যা! স্ত্রীকে বাড়ি থেকে বার করার অধিকার নেই নওয়াজ়ের’, দাবি তাঁর মায়ের

শিরোনামে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির গৃহযুদ্ধ। এ বার প্রকাশ্যে নতুন তথ্য। আলিয়ার দাবির পাল্টা দাবি অভিনেতার মায়ের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১২:০৬
Nawazuddin Siddiqui did NOT throw wife Aaliya Siddiqui and their kids out of his house

সত্যিই কি স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বার করে দিয়েছিলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি? —ফাইল চিত্র।

নওয়াজ়উদ্দিন সিদ্দিকি এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির সাংসারিক অশান্তিকে কেন্দ্র করে সরগরম মায়ানগরী। বৃহস্পতিবার একটি ফেসবুক ভিডিয়ো পোস্ট করেন নওয়াজ়ের স্ত্রী। যে ভিডিয়োয় দেখা যায় অঝোরে কাঁদছেন তিনি। আর তাঁকে ধরে দাঁড়িয়ে রয়েছে ছোট ছেলে। আলিয়ার দাবি তাঁকে দুই সন্তান-সহ বাংলো থেকে বার করে দিয়েছেন নওয়াজ়। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে খবর সেই বাংলোটি নাকি আসলে নওয়াজ়েরই নয়। শুধু তাই নয় অভিনেতার ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই নিজের সব সম্পত্তি মায়ের নামে লিখে দিয়েছেন নওয়াজ়।

অভিনেতার নিরাপত্তারক্ষীর দাবি, যে হেতু তাঁর সব সম্পত্তিই মায়ের নামে, তাই নওয়াজ় কখনও তাঁর বাংলোয় প্রবেশে কাউকে বাধা দিতে পারেন না। নওয়াজ়ের মা মেহরুনিসা সিদ্দিকির মায়ের যিনি তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন মেহরুনিসা তাঁর নাতি-নাতনিকে বাংলোয় প্রবেশে বাধা কেউ দিতেই পারে না। সঙ্গে অবশ্য তাঁর বক্তব্য যে হেতু এই বাংলোটি তাঁর, সেখানে নওয়াজ়ের স্ত্রী আলিয়ার প্রবেশের কোনও অধিকার নেই।

দু’দিন আগে ভিডিয়োয় কাঁদতে কাঁদতে আলিয়া জানিয়েছিলেন যে তাঁর অ্যাকাউন্টে পড়ে আছে মাত্র ৮১ টাকা। কিন্তু নওয়াজ়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২০১৬ সালে আলিয়াকে একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন অভিনেতা। যা নাকি ভাড়া দিয়ে রেখেছেন আলিয়া।

প্রসঙ্গত, সপ্তাহ কয়েক আগে আন্ধেরির বাংলোয় সন্তানদের সঙ্গে দেখা করতে যান অভিনেতা। তাঁকে ঢুকতে দেননি স্ত্রী আলিয়া। নওয়াজ়ের ঠিকানা হোটেলে। অভিযোগ-পাল্টা অভিযোগ, পারস্পরিক কাদা ছোড়াছুড়ির আবহে সম্প্রতি আলিয়াকে ডেকে পাঠিয়েছিল ভারসোভা থানার পুলিশ। প্রাক্তন স্বামী নওয়াজ়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন তিনি। অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ আনেন আলিয়া। শুধু তা-ই নয়, সন্তানদের নাকি কেড়ে নিতে চান অভিনেতা, জানিয়েছিলেন তাঁর স্ত্রী। আলিয়া সন্তানদের নিজের কাছেই রাখতে চান, সেই সঙ্গে চান সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান। আদালতের রায়ের উপরই নির্ভর করছে এই পরিস্থিতির মীমাংসা, জানান অভিনেতা।

Nawazuddin Siddiqui nawazuddin siddiqui wife Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy