Advertisement
E-Paper

ঘরে মেয়ে কোলে আলিয়া, রোজ ঠিক সময়ে বেরিয়ে যান রণবীর! কোথায় যাচ্ছেন প্রত্যেক দিন?

একরত্তিকে নিয়ে ব্যস্ত আলিয়া। এ দিকে দিন কয়েক আগেই কাজে ফিরেছেন রণবীর। পিতৃত্বকালীন ছুটি নয়, বরং পুরোদমে কাজ করছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৭:০৭
শেষ রণবীরকে দেখা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-তে।

শেষ রণবীরকে দেখা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-তে। ছবি: সংগৃহীত

সদ্য নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন আলিয়া ভট্ট-রণবীর কূপর। ৬ নভেম্বর ফুটফুটে কন্যাসন্তানের মা-বাবা হন এই দুই তারকা। এই মুহূর্তে একরত্তিকে নিয়ে ব্যস্ত আলিয়া। এ দিকে দিন কয়েক আগেই কাজে ফিরেছেন রণবীর। পিতৃত্বকালীন ছুটি নয়, বরং পুরোদমে কাজ করছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেল জিমে রীতিমতো ঘাম ঝরাতে। তাঁর অধ্যবসায় দেখে প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেতা জিম ট্রেনার ড্রিউ নীল।

জিম-পোশাকে রণবীর, পাশে তাঁর ট্রেনার ড্রিউ। অভিনেতার জিম প্রশিক্ষক লেখেন, লোকটার কাছে এই সপ্তাহে জিমে না যাওয়ার সেরা অজুহাত ছিল তাঁর মেয়ে। তবে একটা দিনই জিম কামাই করেননি রণবীর।

শেষ তাঁকে দেখা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-তে। চলতি বছর ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সেই ছবি বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। সেই ছবিতেই প্রথম বার পর্দা ভাগ করেছিলেন রণবীর-আলিয়া। ছবির সেটেই প্রেম। গত এপ্রিলে বিয়ে করে সম্পর্ককে পূর্ণতা দিয়েছেন তারকা জুটি। আর এখন তাঁদের কোল জুড়ে ঝলমলে রাজকন্যা। তবে এখনই কাজে ফিরতে পারবেন না আলিয়া। মেয়ে আরও একটু বড় হলে তবেই পুরোদমে কাজে ফিরবেন তিনি।

Ranbir Kapoor Alia Bhatt Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy