Advertisement
E-Paper

বিকিনি পরে জলে নামছেন সুহানা, মলদ্বীপের সমুদ্রে ক্যামেরা হাতে বাবা শাহরুখ

সন্তানদের সঙ্গে সময় কাটাতে শাহরুখ খান খুব ভালবাসেন। এই কথা বার বার নিজেই বলেছেন শাহরুখ। মলদ্বীপে সন্তানদের সঙ্গে ছুটির কাটানোর মুহূর্তে ফ্রেমবন্দি নায়ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০
Shah Rukh Khan Spends quality time with his children

মলদ্বীপে সন্তানদের সঙ্গে ছুটির মেজাজে শাহরুখ। ফাইল চিত্র।

আরিয়ান খান, সুহানা খান এবং আব্রাম খান— শাহরুখ খানের দুই ছেলে, এক মেয়ে। সন্তানরাই যে তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ কথা বার বার বলে এসেছেন নায়ক। তাঁদের সব সময় ভাল রাখার চেষ্টা করেন নায়ক। সুযোগ পেলেই ছোট ছেলের সঙ্গে খেলা করেন কিংবা মেয়ের সঙ্গে সময় কাটান। এমনকি, ছেলেমেয়েদের রান্না করে খাওয়ানোর গল্পও অনেক সময় নিজের সাক্ষাৎকারে বলেছেন নায়ক। এ বার সন্তানদের সঙ্গে ছুটি কাটানোর বিশেষ মুহূর্তে ধরা দিলেন শাহরুখ।

মলদ্বীপে বেড়াতে গিয়েছিল খান পরিবার। তিন ছেলে মেয়েকে সমুদ্রে জলকেলিতে মাতলেন শাহরুখ। কমলা রঙের জামা পরে জলে ঝাঁপাতে দেখা গেল আব্রামকে। সাদা-গোলাপি বিকিনিতে যেন আরও সুন্দরী সুহানা। বিকিনি পরে জলে নামতেই জলের মধ্যেই শুট শুরু করলেন শাহরুখ।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় শাহরুখকে দেখে মুগ্ধ দর্শক। দু’বছর ধরে এমনিই ব্যস্ততায় কেটেছে নায়কের। বাকি দু’বছর তো করোনা পরিস্থিতিতেই কেটে গিয়েছে। মাঝে আরিয়ানকে নিয়েও অনেক ঝামেলার মধ্যে ছিলেন তিনি। অবশেষে চিন্তার কালো মেঘ কেটে বলা যেতে পারে স্বস্তির নিশ্বাস খান পরিবারে।

Shah Rukh Khan Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy