Advertisement
E-Paper

পক্ষাঘাত, কণ্ঠ পর্যন্ত হারাতে বসেছিলেন শাহরুখ! চিকিৎসক বাঁচিয়ে দিলেন অভিনব কায়দায়

বুধবার শাহরুখ খানের জন্মদিন। এই বিশেষ দিনে জেনে নেওয়া যাক কোমরের সমস্যা ঠিক করাতে গিয়ে কী ঘটেছিল কিং খানের সঙ্গে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১০:০৮
কোমরের সমস্যা ঠিক করাতে গিয়ে কী ঘটেছিল শাহরুখের সঙ্গে?

কোমরের সমস্যা ঠিক করাতে গিয়ে কী ঘটেছিল শাহরুখের সঙ্গে? ফাইল-চিত্র।

২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। তাঁকে অবশ্য বলা হয় রোম্যান্সের কিং। শেষ কয়েক দশক ধরে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন নায়ক। বড় পর্দার নায়ক বলে বিভিন্ন সময় শুধু ছবির জন্য নয়, ব্যক্তিগত কারণেও শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। কখনও সহ-অভিনেতার সঙ্গে বচসা, কখনও ছেলে আরিয়ান খানের জন্য। কিন্তু জানেন কি, সামান্য গলার সমস্যার জন্য কতটা ভুগতে হয়েছিল কিং খানকে?

শাহরুখের কাঁধের চোটের বিষয়ে ইতিমধ্যেই অবগত তাঁর ভক্তরা। কিন্তু শিরদাঁড়ার ব্যথা ঠিক করার জন্য নায়ককে যা ঝক্কি পোহাতে হয়েছিল, তা শুনলে চমকে যাবেন। কাছের মানুষদের থেকে অভিনেতা জানতে পারেন, সেই দিনের পর তাঁর পক্ষাঘাত হতে পারত, নিজের কণ্ঠও নাকি হারাতে পারতেন নায়ক।

কী ঘটেছিল? নায়ক বলেন, ‘‘আচমকাই দেখি চিকিৎসক সুচ বার করেছেন। প্রথমে ভেবেছিলাম গলায় ফোটাবেন। তার পর দেখি উনি সমানে আমায় জামা কাপড় খুলে ফেলতে বলছেন। আমি ওঁর কথায় শার্ট খুলেছিলাম। কিন্তু পরে বুঝতে পারি না উনি আমায় পুরোই অনাবৃত হওয়ার কথা বলছেন। গোপনাঙ্গে সুচ ফোটাবেন বলে। আমি সেই মুহূর্তে খুব ভয় পেয়েছিলাম। পরে কী হয়েছিল, আমার ঠিক মনে নেই।’’

প্রসঙ্গত, বেশ অনেক দিন হয়ে গেল কিং খানকে বড় পর্দায় মিস করছেন তাঁর অনুরাগীরা। তবে খুব বেশি দিনের আর অপেক্ষা নয়। ২০২৩ সালে আসতে চলেছে বাদশার ‘পঠান’, ‘জওয়ান’-সহ একগুচ্ছ ছবি।

Shah Rukh Khan Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy