Advertisement
E-Paper

মিমির পর এ বার রেস্তরাঁয় খেতে গিয়ে বিপদ ঘটালেন বলিউড নায়িকা, নিস্তার পেলেন কী ভাবে?

খেতে গিয়ে ভয়াবহ বিপদ ঘটালেন এই বলিউড নায়িকা। হাতে গেঁথে গেল কাচ। অস্ত্রোপচার করাতে হল তাঁকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৮:১৯
Arti Singh injured

কী অঘটন ঘটালেন আরতি? —ফাইল চিত্র।

কিছু দিন আগে টলিউড নায়িকা মিমি চক্রবর্তীর হাতের চোট নিয়ে বেশ হইচই হয়েছিল। আঙুলে যে বেশ কয়েকটি সেলাই পড়েছে, সেই ছবিও পোস্ট করেছিলেন নায়িকা। এ বার অনেকটা তেমনই এক ঘটনা ঘটল বলিপাড়ায়। মিমির মতো একই অবস্থা বলিউডে আরও এক নায়িকার। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরতি সিংহ। এই মুহূর্তে তাঁকে ‘শ্রাবণী’ সিরিয়ালে তাঁকে দেখছেন দর্শক। বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া করতে গিয়ে ঘটালেন বড় বিপদ।

২৩ এপ্রিল বন্ধুদের সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। ঘটনাচক্রে ভেঙে ফেলেন একটি গ্লাস। বুঝতে পারেননি ভাঙা গ্লাসের কাচের গুঁড়ো কখন হাতের মধ্যে ঢুকে গিয়েছে। আচমকাই শুরু হয় যন্ত্রণা। শেষে তড়িঘড়ি ছুটতে হয় হাসপাতালে। অস্ত্রোপচার করে কাচের টুকরো বার করা হয়। আরতি বলেন, “২৩ এপ্রিল একটি রেস্তরাঁয় খাওয়াদাওয়া করতে গিয়েছিলাম। সেখানে আচমকাই হাতেই কাচের গ্লাস ভেঙে ফেলি। বুঝতে পারিনি হাতে কাচের টুকরো গেঁথে গিয়েছে। শুরু হয় অসহ্য যন্ত্রণা। সারা রাত কাটার পর শেষে হাসপাতালে যেতে বাধ্য হই। পরীক্ষা করে দেখা যায় হাতের মধ্যে কাচের গুঁড়ো আর বেশ কয়েক টুকরো কাচ গেঁথে রয়েছে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয়। ৬টি সেলাই পড়েছে।” ফলে বেশ কিছু দিন ছুটি নিতে হয়েছিল তাঁকে। ৪ দিন বিশ্রামের পর ফের শুটিংয়ে ফিরেছেন আরতি।

Bollywood News Actor Injury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy