Advertisement
E-Paper

মাথা থেকে পা ঢাকা হিজাবে, হজে গিয়ে কটাক্ষের মুখে হিনা! কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

রমজান মাসে মক্কা-মদিনা গেলেন হিনা খান। সেখান থেকে বিভিন্ন মুহূর্তের ছবি দেওয়ায় চূড়ান্ত কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী।

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১২:০৬
Picture of hina khan mecca visit

উমরাহ করতে গিয়ে কটাক্ষের মুখে হিনা। ছবি: ইনস্টাগ্রাম।

হিন্দি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। লক্ষ্মীমন্ত বউ থেকে হিনা এখনকার ‘স্টাইল আইকন’। হিনা তাঁর সাজপোশাকের কারণে বার বার উঠে এসেছেন শিরোনামে। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা পাল্লা দেবে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজর রাখলেই অভিনেত্রীর খবরাখবর জানা যায়। পবিত্র রমজান মাসে মক্কা-মদিনায় গেলেন হিনা। হজে গিয়ে বিভিন্ন মুহূর্তে ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন তিনি। মাথায় থেকে পা হিজাবে ঢাকা। সঙ্গে রয়েছেন মা এবং ভাই। ধর্মীয় স্থানের সেই ছবি দেখে সমাজমাধ্যমে ‘হ্যাক্‌ড’ ছবির অভিনেত্রীর দিকে ধেয়ে এল কটাক্ষ।

কেউ লিখেছেন, “এই জন্য উমরাহ করতে গিয়েছেন, লজ্জা হওয়া উচিত।” কারও বক্তব্য, “এটা কি বিজনেস ট্রিপ? যার জন্য গিয়েছেন সেই পুণ্য মিলবে তো! মালদ্বীপ, লন্ডন, সুইজ়ারল্যান্ড, মক্কা-মদিনা, বৈষ্ণবদেবী— সবটাই ফোটোশুটের আখড়া হয়ে গিয়েছে।” কটাক্ষের মুখে পড়ে তড়িঘড়ি সমাজমাধ্যমে নিজের মন্তব্য বাক্স বন্ধ করে দেন হিনা।

এই মুহূর্তে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একাধিক তারকা হজে গিয়েছেন। তবে হিনার এটাই প্রথম বার। সেখান থেকে মায়ের অসুস্থতার কথাও জানান অভিনেত্রী। সেখানে গিয়ে পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, মাকে নিয়ে হুইলচেয়ারে করে ঘুরতে হচ্ছে হিনাকে। মায়ের জন্য অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধও করেন অভিনেত্রী। কিন্তু তাঁর মাঝেই হিনার একাধিক ছবি দেখে চটেছেন নেটদুনিয়ার একাংশ। তবে কটাক্ষের তির ধেয়ে আসার পর মুখ খুলেছেন হিনা। তিনি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘‘আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের এই রুচি দেখে। আপনারা যে যাই বলুন। আমি শুধু এটাই বলব, আমি সাধু নই, তবে কর্মফলে বিশ্বাসী। বাকি আপনাদের প্রত্যেককে তো উপরে গিয়ে কৃতকর্মের জবাব দিতেই হবে।’’

Hina Khan ramzan mecca madina
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy