Advertisement
E-Paper

Sunny Leone: বাংলাদেশের গায়িকা ঐশীর গানে নাচলেন সানি লিওন! ঝলকেই বাজিমাত ভিডিয়োর

ঐশীর গান ‘দুষ্টু পোলাপাইন’-এর ভিডিয়োতে অংশ নিয়েছেন সানি। বুধবার প্রথম ঝলকেই মাত করেছেন লাল পোশাকে লাস্যময়ী ‘আইটেম কুইন’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৯:৪৫
বাংলাদেশি গানে সানি

বাংলাদেশি গানে সানি

পরপর চমক বাংলাদেশের এক মিউজিক রেকর্ড সংস্থার। দিন দুই আগে তাদের একটি গানের ভিডিয়োতে অংশ নিয়েছেন বাংলাদেশের নায়ক নীরব এবং টলিউড নায়িকা মিমি চক্রবর্তী। তার প্রথম ঝলকেই শোরগোল। সংস্থার পরের গানের ভিডিয়োর ঝলক প্রকাশিত হ‌ওয়া মাত্র আবার হ‌ইচ‌ই! কারণ? তাতে নাচছেন খোদ সানি লিওন!

বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পীদের অন্যতম ঐশী। কৌশিক হোসেন তাপসের কথা ও সুরে ঐশীর গান ‘দুষ্টু পোলাপাইন’-এর ভিডিয়োতে অংশ নিয়েছেন সানি। বুধবার প্রথম ঝলকেই মাত করেছেন লাল পোশাকে লাস্যময়ী ‘আইটেম কুইন’। তাঁর নাচের জাদু ও ঐশীর কণ্ঠমাধুর্যে প্রোমো প্রকাশের কয়েক ঘণ্টাতেই ভিডিয়োর দর্শক সংখ্যা লাখ পার!

আপ্লুত গায়িকা ঐশী। বলেছেন, ‘‘এই ভিডিয়োয় কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। বিশেষত যখন আমার গানে পারফর্ম করেছেন সানি লিওনি! পুরো গানটি প্রকাশ পেলে অন্য রকম আলোড়ন তৈরি হবে।’’

জানা গিয়েছে, ‘দুষ্টু পোলাপাইন’ গানের শ্যুটিং হয়েছে মুম্বইয়ে। ভিডিয়োটি নির্মাণ করেছেন বিখ্যাত নৃত্য পরিচালক ও নির্মাতা আদিল শেখ। প্রযোজক ফারজানা মুন্নী।

Sunny Leone Bangladeshi Singer Music Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy