Advertisement
E-Paper

Ranbir kapoor-Alia Bhatt: চেম্বুরের আরকে বাংলো নয়, রণবীর আর আলিয়ার বিয়ে হবে বান্দ্রার বাস্তুতে!

আর দু'সপ্তাহও যে বাকি নেই! রণবীর আর আলিয়ার ছাদনাতলা বদল। বাবা মায়ের বিয়ের স্মৃতি বিজড়িত আরকে বাংলোয় নয়, কোথায় বিয়ে হচ্ছে 'রণলিয়া'র?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১২:১২
রনবীর এবং আলিয়া

রনবীর এবং আলিয়া

আর দু'সপ্তাহও বাকি নেই! রণবীর কপূর আর আলিয়া ভট্টের চার হাত এক হতে চলেছে আগামী ১৭ এপ্রিল। বিয়ের তোরজোড় এখন তুঙ্গে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিয়ে উপলক্ষে উৎসব শুরু হবে ১৩-১৪ এপ্রিল থেকেই। পঞ্জাবি ঐতিহ্য অনুসরণ করে কপূর বংশের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান চলবে তিন থেকে চার দিন। তবে বিয়ে যেখানে হওয়ার কথা ছিল সেখানেই কি হচ্ছে? সে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

কথা ছিল, আলিয়া এবং রণবীর চেম্বুরের আরকে বাংলোতে বিয়ে করবেন, যেখানে বিয়ে হয়েছিল ঋষি কপূর আর নীতু কপূরেরও। তবে শেষ পাওয়া খবর অনুসারে, 'রণলিয়া'র ছাদনাতলার পরিবর্তন করা হয়েছে।

সম্প্রতি রণবীর তাঁর পালি হিলের বাস্তু বাড়িটি 8 দিনের জন্য ভাড়া করেছেন। বান্দ্রার সেই বাড়িতেই বিশাল ভোজের আয়োজন হবে বলে জানা গিয়েছে। আরকে-র বাংলোর বদলে বাস্তুতেই বিয়ে হবে কিনা তা নিয়েই এখন সর্বত্র আলোচনা।

সেই বাস্তু বাড়িতে নাকি 'গঙ্গুবাই' আলিয়াও থাকেন ২০১৯ সাল থেকে। ৫ তলায় তাঁর নিজের আলাদা ফ্ল্যাট। অন্য দিকে, রকস্টার অভিনেতা রণবীরও বাস্তুর একটি পেন্টহাউসে থাকেন। যা কৃষ্ণরাজ থেকে মাত্র চার বা পাঁচ ব্লক দূরে, যেটির সংস্কার শেষ হলে আগামী বছর থেকে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা যায়।

তার পর সুখে শান্তিতে কপোত কপোতী অবশ্য কোথায় সংসার পাতবেন তা এখনও জানা যায়নি। এমনিতেই তাঁরা বিয়ের ঘোষণা, অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের বৃত্তেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন। তবে আলিয়া ভট্টের মাতামহের শারীরিক অবস্থা বেহাল, তিনি চান নাতনির বিয়েটা তাড়াতাড়ি হোক। তাই কপূর আর ভট্ট পরিবারে এখন শেষ মুহূর্তের আয়োজনে। বিয়ে কোথায় হচ্ছে সে নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও নির্ধারিত দিনেই সাত পাকে বাঁধা পড়বেন যুগল।

Ranbir Kapoor Alia Bhatt Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy