Advertisement
E-Paper

‘নিজেকে সুপারস্টার ভাবে!’ শাহরুখ-কন্যাকে ট্রোল করে মালাইকার সঙ্গে তুলনা

বৃহস্পতিবার বিদেশ থেকে ফিরেছেন সুহানা। বিমানবন্দরে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ক্রপ টপ-ব্যাগি ট্রাউজার পরা সুহানার হাতে জ্যাকেট। কাঁধে পিচ রঙের ব্যাগ। সেই নিয়েই ফের সরব নেট মাধ্যম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:০০
ফের ট্রোলের শিকার সুহানা।

ফের ট্রোলের শিকার সুহানা।

ক্রপ টপ আর ব্যাগি ট্রাউজার পরে বিমান বন্দর থেকে বার হচ্ছিলেন সুহানা খান। দোষ এটুকুই! আর সে জন্য তাঁকে যা নয় তাই শুনতে হল। কেউ বললেন ‘জুনিয়র মালাইকা’। কেউ আবার বাবা শাহরুখের তুলনা টেনে লিখলেন, তারকা-সন্তান মানেই তারকা নয়।

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন সুহানা। ছবিতে রয়েছেন শ্রীদেবী-কন্যা খুশি কপূর, অমিতাভের নাতি অগস্ত্য নন্দা-সহ এক ঝাঁক নতুন মুখ। সেই নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখ-কন্যা। তাঁরা আঙুল তুলে বলেন, তারকা-কন্যা বলেই সহজে ছবিতে সুযোগ পেয়েছেন। নয়তো কোনও যোগ্যতা নেই সুহানার।

বৃহস্পতিবার বিদেশ থেকে ফিরেছেন সুহানা। বিমানবন্দরে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ক্রপ টপ-ব্যাগি ট্রাউজার পরা সুহানার হাতে জ্যাকেট। কাঁধে পিচ রঙের ব্যাগ। সেই নিয়েই ফের সরব নেটমাধ্যম। কেউ মন্তব্য করে লিখলেন, ‘এ তো জুনিয়র মালাইকা অরোরা!’ কেউ লিখলেন, ‘এঁরা নিজেদের সুপারস্টার ভাবেন।’

জনৈক লিখলেন, ‘তারকা-সন্তান আর তারকার মধ্যে অনেক ফারাক। এর পর আপনারা বলবেন, স্বজনপোষন শেষ হয় না। হবেই বা কী করে? আপনারা তো আগেই এঁদের তারকা বানিয়ে দেন।’ অন্য এক জন লিখলেন, ‘পুরোটাই বাপের ক্ষমতা। বাকি আর কিচ্ছু নেই। এত মাথায় তুলবেন না।’

Shahrukh Khan Suhana Khan Malaika Arora
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy