Advertisement
E-Paper

জিয়া খানের শেষযাত্রায় পরেছিলেন, সেই চুড়িদার কত টাকায় বিক্রি করলেন দীপিকা পাড়ুকোন?

জিয়া খানের শেষযাত্রায় যে চুড়িদার পরেছিলেন সেটিই নিলামে দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কত টাকায় বিক্রি করেন সেই পোশাক?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২৩ ২১:১৮
Image of Deepika Padukone and Jiya Khan.

জিয়া খানের শেষযাত্রায় যে পোশাক পরেছিলেন দীপিকা, বিক্রি করেন কত টাকায়? ছবি: সংগৃহীত।

তারকারা এক জামা বার বার পরেন কি! এ ক্ষেত্রে না-এর পাল্লাই ভারী। যদিও কিছু তারকা রয়েছেন যাঁরা পৃথিবীর কথা ভেবেই জামার পুনরাবৃত্তি করে থাকেন। তবে সেই সংখ্যা হাতেগোনা। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানান, তিনি তাঁর জামা, জুতো, ব্যাগ সবটাই রিপিট করেন। তবে দীপিকা পাড়ুকোন সে ক্ষেত্রে একটু আলাদা। তিনি তাঁর ব্যবহৃত জামা এক বার পরে ফেলার পর সেটি বিক্রি করে দেন পোশাক বিক্রির সাইটে। বেশ কয়েক বছর আগে একটি চুড়িদার বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেন অভিনেত্রী। তাতেই প্রায় রে রে করে ওঠেন নেট ব্যবহারকারীরা। অভিনেত্রী জিয়া খানের শেষযাত্রায় যে চুড়িদার পরেছিলেন সেটিই নিলামে দেন অভিনেত্রী। ৮-১০ হাজার টাকায় বিক্রি করেন সেই চুড়িদার।

চলতি বছরের শুরুতেই ‘পাঠান’-এর হাত ধরে বক্স অফিস কাঁপিয়েছেন দীপিকা। আপাতত ‘ফাইটার’-এর শুটিংয়ে ব্যস্ত। এর পর ‘জওয়ান’ ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকাকে। আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনের মুখ তিনি। সম্প্রতি আলো করেছেন অস্কারের মঞ্চও। কানের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচাতেও নিজের ছাপ রেখেছেন অভিনেত্রী। তবু দীপিকার এই আচরণে ক্ষুব্ধ হন তাঁর অনুরাগীরা। জিয়া খানের শেষযাত্রায় তাঁর পরা চুড়িদার নিলামে দেওয়ায় ধেয়ে আসে কটাক্ষ। কেউ লিখেছেন, ‘‘দীপিকা এতটা অমানবিক ভাবতে পারছি না, খুবই নিম্নরুচির পরিচয়।’’ কারও কথা, ‘‘বলবেন না এই টাকায় সমাজসেবা করবেন।’’ কেউ মজা করে বলেছেন, ‘‘হয়তো রণবীর সিংহ এই পোশাক পরা নাকচ করেছেন।’’ কেউ আবার অভিনেত্রীর পক্ষ নিয়ে লিখেছেন, ‘‘আমার মনে হয় জিয়া খানের শেষযাত্রায় যেটা পরেছিলেন সেটা এ রকম দেখতে, তবে একেবারে এক নয়।’’

Deepika Padukone Bollywood Death Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy