Advertisement
E-Paper

Deepika Padukone: শ্যুটিং করতে করতেই কি অসুস্থ দীপিকা? পরস্পর বিরোধী দাবি ঘিরে জল্পনা

মানসিক অবসাদে ভুগছেন দীপিকা পাড়ুকোন? বেশ কিছু দিন ধরেই সে নিয়ে জল্পনা বলিপাড়ায়। শ্যুটিংয়ের সেটে নাকি অসুস্থ হয়ে পড়লেন মঙ্গলবার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৭:০৮
বেশ কিছু দিন ধরেই নাকি মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা

বেশ কিছু দিন ধরেই নাকি মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা

বৈজয়ন্তী ফিল্মসের প্রযোজনায় কল্পবিজ্ঞানমূলক ছবি ‘প্রজেক্ট কে’-র শ্যুটিং চলছিল। মঙ্গলবার বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সেই দক্ষিণী ছবির সেটে থাকাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জানান, তাঁর মাথা ঘুরছে, শ্বাস নিতে পারছেন না। সেই পরিস্থিতিতে তাঁকে দ্রুত হায়দরাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ভর্তি করিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন।

যদিও অন্য একটি সংবাদমাধ্যমের দাবি, দীপিকার নাকি কিছুই হয়নি। হাসপাতালে ভর্তি করানো সংক্রান্ত খবরও ‘গুজব’। সেই সংবাদমাধ্যমের দাবি, দীপিকা সুস্থ রয়েছেন। শ্যুটিংও করেছেন। তাঁর শারীরিক কোনও সমস্যা হয়নি।

অন্য দিকে, বেশ কিছু সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, কিছু দিন ধরেই মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। তাঁর রক্তচাপ জনিত সমস্যা দেখা দিচ্ছে প্রায়শই। হাসপাতাল সূত্র উদ্ধৃত করে তারা জানিয়েছে, কিছু ক্ষণ পর অভিনেত্রী সুস্থ বোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে রণবীর-ঘরনির।

যদিও এই দাবির সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। তাদের দাবি, দীপিকা শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ। দিব্যি ‘কে প্রজেক্ট’-এ শ্যুটিং করছেন অভিনেত্রী। যদিও এ নিয়ে ছবির দলের সদস্যদের তরফে এখনও অবধি কোনও বিবৃতি মেলেনি।নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ শ্যুটিংয়ের কাজে গত কয়েক মাস ধরেই হায়দরাবাদে আছেন দীপিকা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাস। অমিতাভ বচ্চন এবং দিশা পটানিকেও ছবিতে দেখা যাবে।

Deepika Padukon Hospitalised Health shooting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy