Advertisement
E-Paper

ভারতের নাগরিক নন দিলজিৎ? পাক অভিনেত্রীর সঙ্গে কাজ করায় বিতর্ক! এ বার প্রশ্ন ব্যক্তিগত জীবন নিয়ে

মঞ্চে অনুষ্ঠানের পাশাপাশি অভিনেতাও দিলজিৎ। ‘অমর সিংহ চমকিলা’, ‘বর্ডার ২’, ‘ক্রু’ ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বছর তাঁর ছবি ‘সর্দারজি ৩’ নিয়ে তুমুল বিতর্ক হয়। ছবিতে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৫:৫১
দিলজিৎ কি বিবাহিত এবং সন্তানও আছে?

দিলজিৎ কি বিবাহিত এবং সন্তানও আছে? ছবি: সংগৃহীত।

আলোচনায় দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি কানাডায় তাঁর অনুষ্ঠানে কয়েকজন দর্শক খলিস্তানি পতাকা নিয়ে প্রবেশ করেছিলেন। বিরোধিতা করেছিলেন শিল্পী। তবে তাঁর প্রতিবাদের ধরন সমালোচিতও হয়েছে। তার পর থেকে নিয়মিত তিনি শিরোনামে। এ বার দিলজিতের নাগরিকত্ব প্রশ্নের মুখে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

মঞ্চে অনুষ্ঠানের পাশাপাশি অভিনেতাও দিলজিৎ। ‘অমর সিংহ চমকিলা’, ‘বর্ডার ২’, ‘ক্রু’ ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বছর তাঁর ছবি ‘সর্দারজি ৩’ নিয়ে তুমুল বিতর্ক হয়। ছবিতে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। পহেলগাঁও কাণ্ডের পরে সেই ছবির উপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। বিষয়টি নিয়ে তুমুল জলঘোলা হয়। পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করায় তাঁকে নিষিদ্ধ করার দাবিও ওঠে। এ বার জানা গেল, বর্তমানে দিলজিৎ ভারতের নাগরিক নন।

খবর, ২০২২ সাল থেকে দিলজিৎ আমেরিকার নাগরিক। সেই বছরের সেপ্টেম্বর মাস থেকে দিলজিৎ আমেরিকার পাসপোর্ট ব্যবহার করে দেশ-বিদেশে যাতায়াত করেন। দিলজিৎকে সর্বশেষ ভারতের পাসপোর্ট দেওয়া হয়েছিল ২০১৮ সালে।

পঞ্জাবি গায়ক বিবাহিত কি না, তা-ও বহু অনুরাগীর কাছে স্পষ্ট নয়। এমনকি এ-ও শোনা যায়, দিলজিতের এক পুত্রসন্তানও আছে। দিলজিতের স্ত্রীর নাম সন্দীপ কৌর। তিনিও নাকি আমেরিকার নাগরিক। ক্যালিফোর্নিয়ার এক পাঁচ কামরার বাংলোতে দিলজিৎ ও তাঁর স্ত্রী থাকেন বলে জানা যায়। তবে দিলজিতের বাবা-মা পঞ্জাবের লুধিয়ানায় থাকেন। ২০২৪ সালে ম্যানচেস্টারে একটি অনুষ্ঠানের সময়ে নিজের মা ও বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন দিলজিৎ।

কিছু দিন আগে খবর ছড়ায়, রাজনীতিতে যোগ দিতে পারেন দিলজিৎ। তাঁকে নাকি পদ্মশিবিরে যোগ দেওয়ানোর জন্য জোরজার করা হচ্ছে, এমনও শোনা যায়। সেই প্রসঙ্গে সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবৎ মান বলেন, “দিলজিৎ বার বার স্পষ্ট করেছেন, তিনি শুধুই একজন শিল্পী এবং নিজের শিল্পকর্ম নিয়েই তিনি থাকতে চান।”

Diljit Dosanjh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy