পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করার পর ধর্মান্তরিত হয়েছেন তিনি। নিষ্ঠাভরে রোজ়া রাখেন, সমস্ত উপচার পালন করেন। কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলায় ধর্ম জেনে হিন্দু পর্যটক হত্যার নিন্দায় গোটা দেশ। পাশাপাশি কথা হচ্ছে জঙ্গিদের ধর্ম নিয়ে। এমনিতেই দেশের একাধিক তারকা অনুরোধ করেছেন, এই সময় যেন জাতীয় ঐক্যের দিকে নজর দেওয়া হয়। দীপিকাও রাখলেন অনুরোধ, ইসলামকে যতটুকু জেনেছেন, চিনেছেন তাঁর ভিত্তিতে।
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘‘যতটুকু ইসলামকে চিনেছি জেনেছি, সেখানে কোনও মর্যাদাসম্পন্ন মানুষ এই কাজ করতে পারে না। ধর্মের নামে ওরা কখনও মানুষ খুন করতে পারে না। শুধু ইসলাম নয়, কোনও ধর্মই মানুষ মারার শিক্ষা দেয় না। সকলেই একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে থাকার পাঠ দেওয়া হয়। জঙ্গিদের কোনও ধর্ম হয় না।’’
গত ২২ এপ্রিলের পহেলগাঁওয়ে জঙ্গিহানার একদিন আগেও কাশ্মীরের ছিলেন অভিনেত্রী। এক বছরের পুত্র ও স্বামীকে নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। অনুরাগীদের অনেকেই ভেবেছিলেন তাঁরা হয়তো কাশ্মীরে রয়েছেন। যদিও পরে তাঁর জানান, ঘটনার দিন সকালেই দিল্লি ফিরে আসেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা