Advertisement
E-Paper

বিনামূল্যে মদ্যপান করতে কোথায় ছুটে যেতেন রাকেশ বেদী? ১৫ বছর বয়সের অভিজ্ঞতা জানালেন ফরাহ

পুণে ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করার সময় থেকে রাকেশকে চেনেন ফরাহ। সেই সময়ে তাঁরা বিনামূল্য মদ্যপান করতেন। কী ভাবে? সেটাই তাঁদের আলোচনায় উঠে এল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২১:৩৯
ফরাহ ও রাকেশের স্মৃতি রোমন্থন!

ফরাহ ও রাকেশের স্মৃতি রোমন্থন! ছবি: সংগৃহীত।

তারকাদের বাড়ির খুঁটিনাটি ও খাদ্যাভ্যাস জানতে পৌঁছে যান ফরাহ খান। সঙ্গে থাকেন তাঁর রন্ধনশিল্পী দিলীপ। সম্প্রতি তিনি পৌঁছে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদীর বাড়ি। পুণে ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করার সময় থেকে রাকেশকে চেনেন ফরাহ। সেই সময়ে তাঁরা বিনামূল্য মদ্যপান করতেন। কী ভাবে? সেটাই তাঁদের আলোচনায় উঠে এল।

সেই সময়ে ফরাহের বয়স মাত্র ১৫ বছর। রাকেশের ২৫। তখন ইনস্টিটিউট থেকে প্রায়ই রাকেশ পৌঁছে যেতেন জাভেদ আখতারের বাড়ি। একমাত্র উদ্দেশ্য ছিল বিনামূল্যে মদ্যপান ও খাওয়াদাওয়া করা। ফরাহের কথায়, “এরা রোজ জাভেদ কাকু আর হনী কাকিমার বাড়িতে যেত বিনা পয়সায় খাবে আর মদ্যপান করবে বলে। সেখানে আমাদের সকলের দেখা হত।”

রাকেশের সঙ্গে যেতেন ফারুক শেখ, সতীশ শাহ, সুপ্রিয়া পাঠক, নীনা গুপ্তর মতো অভিনেতারা। রাকেশ জানান, ফরাহের সঙ্গেও তাঁর দীর্ঘ দিনের বন্ধুত্ব। কিন্তু অনেক দিন পরে দেখা হল।

Advertisement

নিজের মদ্যপানের কথা জাভেদ আখতার নিজেও একাধিক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। একসময় মদে ডুবে থাকতেন বলেও জানান। ক্রমশ মদ্যপান ছাড়েন তিনি। কিন্তু তার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছিল তাঁকে। এক সাক্ষাৎকারে জাভেদ বলেছিলেন, “আমার হুইস্কি খেলে অ্যালার্জি হয়। তাই ভাবলাম, এ বার শুধু বিয়ার পান করব। তবে সেটা দিনে ১৮ বোতলে গিয়ে পৌঁছোয়। তার পর দেখলাম, আমার পেটটা ফুলতে শুরু করেছে। তাই বিয়ার ছেড়ে রাম পান করা শুরু করি।” মদের নেশায় এতটাই ডুবে ছিলেন, মদ্যপানের সময়ে কোনও সঙ্গীরও দরকার পড়ত না। একাই শেষ করে ফেলতেন বোতলের পর বোতল।

উল্লেখ্য, রাকেশ বেদীকে সম্প্রতি দেখা গিয়েছে ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ। ছবিতে তাঁকে দেখা গিয়েছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

Farah khan Rakesh Bedi Javed Akhtar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy