Advertisement
E-Paper

রাত ফুরোলেও আদর কি ফুরোয়! বিবাহবার্ষিকীতে বিছানায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিলেন ভি-ক্যাট

রাত ফুরোলেও তাঁরা যেন সমাহিত প্রেমে। ওঠার তাড়া নেই। আলস্যে ভরা দিন। শুধুই ভালবাসায় ভোলাবেন পরস্পরকে, বিবাহবার্ষিকীতে এমনই প্রতিশ্রুতি দম্পতির।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:৪৫
ভিকি বলেন, ক্যাটরিনার মতো মানুষ হয় না। তিনি এসে জীবন বদলে দিয়েছেন অভিনেতার।

ভিকি বলেন, ক্যাটরিনার মতো মানুষ হয় না। তিনি এসে জীবন বদলে দিয়েছেন অভিনেতার। ফাইল চিত্র

সকালের নরম রোদ এসে পড়ছে বিছানায়। জানলার বাইরে পাহাড়ি উপত্যকা। পরস্পরকে জড়িয়ে শুয়ে আছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। রাত ফুরোলেও তাঁরা যেন সমাহিত প্রেমে। ওঠার তাড়া নেই। আলস্যে ভরা দিন। শুধুই ভালবাসায় ভোলাবেন পরস্পরকে, বিবাহবার্ষিকীতে এমনই প্রতিশ্রুতি দম্পতির।

শুক্রবার বিয়ের ছবি ছাড়াও মায়াবী সেই ছবিটি পোস্ট করেছিলেন ভিকি। জীবনসঙ্গিনীকে বুকে জড়িয়ে এমন ভাবেই কাটিয়ে দিতে চান অভিনেতা। স্ত্রীর উদ্দেশে লিখলেন, “সময় বয়ে যায়। কিন্তু তোমার সঙ্গে সময় কাটানো জাদুর দুনিয়ায় থাকার মতো। আমাদের প্রথম বিবাহবার্ষিকী শুভ হোক। তোমাকে কত ভালবাসি, ভাবতেও পারবে না!”

এর আগেও বহু সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, ক্যাটরিনার মতো মানুষ হয় না। তিনি এসে জীবন বদলে দিয়েছেন অভিনেতার। ক্যাটরিনাও ভিকিকে পেয়ে সুখী। তাঁদের দাম্পত্য বলিউডে অন্যতম সফল প্রেমের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

জীবনসঙ্গিনীকে বুকে জড়িয়ে এমন ভাবেই সময় কাটিয়ে দিতে চান অভিনেতা।

জীবনসঙ্গিনীকে বুকে জড়িয়ে এমন ভাবেই সময় কাটিয়ে দিতে চান অভিনেতা। ছবি: সংগৃহীত

২০২১ সালের ডিসেম্বরে রূপকথার মতো বিয়ে হয়েছিল ভিকি-ক্যাটের। বিয়ের ঠিক আগে পর্যন্ত দু’জনে নিজেদের সম্পর্কের বিষয়ে একটাও কথা বলেননি। বিয়েতেও ছিল কড়া নিরাপত্তা। দেখতে দেখতে একটা বছর পার। ভিকি-ক্যাটের প্রথম বিবাহবার্ষিকী। দিন কয়েক আগেই জানা যায়, এই বিশেষ দিনটি উদ্‌যাপন করতে আগেভাগেই পাহাড়ে চলে গিয়েছেন তারকা দম্পতি। ইন্ডাস্ট্রির পয়লা নম্বর নায়িকাদের এক জন ক্যাটরিনা, ভিকির ধর্মপত্নী। প্রথম বছর বিয়ের জন্মদিনে স্ত্রীকে কী দিলেন ভিকি?

একেবারে নিজের ডিজ়াইনে ক্যাটরিনার জন্য বিশেষ গয়না বানিয়েছেন ভিকি। স্বামীর জন্য উপহার বাছাই করা হয়ে গিয়েছে ক্যাটেরও। ভিকির জন্য বিলাসবহুল গাড়ি কিনেছেন অভিনেত্রী।

শুরুতে একে অপরের সম্পূর্ণ অপরিচিত ছিলেন ভিকি আর ক্যাটরিনা। জোয়া আখতারের একটি পার্টিতে প্রথম দেখা হয় তাঁদের। ভিকি যে তাঁর মন জিতে নিয়েছেন, সে খবর সবচেয়ে আগে জোয়াকেই জানিয়েছিলেন অভিনেত্রী। ভিকির সঙ্গে এই প্রেম ‘সম্পূর্ণ অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছেন তিনি। ক্যাটরিনার কথায়, ‘‘আমার ভাগ্যে ছিল, তাই এমনটা হয়েছে। এক সময়ে কাকতালীয় ভাবে এত কিছু ঘটে যাচ্ছিল যে বিশ্বাসই হত না, এ সব সত্যি।’’ এক বছরে পরস্পরকে আরও বেশি করে বুঝেছেন দু’জনে।

Vicky Kaushal Katrina Kaif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy