Advertisement
E-Paper

নায়িকা হওয়ার আগেই পরীমণির জীবনে এসেছেন একাধিক পুরুষ! এত প্রেম সামলানোর টোটকা কী?

বাংলাদেশের জনপ্রিয় এবং বিতর্কিত নায়িকা পরীমণি। তাঁকে ঘিরে আলোচনার শেষ নেই। নিজের প্রেম নিয়ে কী বললেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১০:৫১
how does Pori Moni deal with multiple love affairs

একাধিক প্রেমকে কী ভাবে সামলান পরীমণি? —নিজস্ব চিত্র।

কখনও যৌন হেনস্থা, কখনও মাদক মামলা কখনও আবার একাধিক প্রেম এবং বিয়ে—বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী পরীমণির নাম। কোনও কিছু নিয়েই রাখঢাক নেই তাঁর। আপাতত ছেলে রাজ্য আর স্বামী শরিফুল রাজকে নিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের সংসার। রাজ্যের জন্মের পর রাজের সঙ্গে তাঁর সমস্যাও নিজের ফেসবুকে লিখেছিলেন অভিনেত্রী। তবে নায়িকার জীবনে রাজই প্রথম পুরুষ নয়। তাঁর আগেও একাধিক পুরুষ এসেছেন পরীমণির জীবনে। প্রেম হয়েছে, ভেঙেছে। তা নিয়ে বিস্তর বিতর্ক, সমালোচনা হয়েছে। এই যে একাধিক প্রেম এবং বিয়ে, সামলান কী ভাবে তিনি?

নায়িকা হওয়ার আগেই পরীমণির জীবনে এসেছেন একাধিক পুরুষ।

নায়িকা হওয়ার আগেই পরীমণির জীবনে এসেছেন একাধিক পুরুষ। —নিজস্ব চিত্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। হাসতে হাসতে নায়িকার উত্তর, “আচ্ছা একটা ব্রেক আপের পর মানুষ কী করে! আর একটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেক আপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদ্‌যাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!”

Advertisement
শরিফুল রাজ আর রাজ্যকে নিয়ে পরীমণির সুখের সংসার।

শরিফুল রাজ আর রাজ্যকে নিয়ে পরীমণির সুখের সংসার। —নিজস্ব চিত্র।

নায়িকা হওয়ার আগেই প্রথম বিয়ে করেছিলেন পরীমণি। দূর সম্পর্কের দাদাকে বিয়ে করেছিলেন তিনি। তার ঠিক দু’বছর পরে ফেরদৌস কবীর সৌরভ নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি। তাঁর ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখা পরীমণির। তবে সেই সম্পর্ক টেকেনি। কেরিয়ারে প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তাঁর। তবে সেই প্রযোজককে বিয়ে করেননি পরীমণি। বাংলাদেশের এক সাংবাদিকের সঙ্গেও তাঁর বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রেম টেকেনি। শোনা যায়, তাঁরা নাকি গোপনে বিয়েও করেছিলেন। ২০২১ সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরীমণি। যে সম্পর্কের আয়ু তিন মাসও ছিল না। তার পর নায়িকার জীবনে আসেন শরিফুল রাজ। আপাতত স্বামী আর ছেলেকে নিয়ে সংসারে মন দিয়েছেন অভিনেত্রী।

Pori Moni Bangladeshi Actor Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy