Advertisement
E-Paper

Priyanka Sarkar: প্রিয়াঙ্কা-সহজের লকডাউন ডায়েরি, কী ভাবে সময় কাটাচ্ছেন ২ জনে?

নেটমাধ্যমে প্রিয়াঙ্কার ভাগ করে নেওয়া ‘লকডাউন ডায়েরি’ বলছে, আঁকা থেকে সাইকেল চালানো— কিচ্ছু বাদ দিচ্ছেন না তাঁরা।

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৩:২৬
প্রিয়াঙ্কার সঙ্গে সহজ।

প্রিয়াঙ্কার সঙ্গে সহজ।

আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সহজ। মায়ের ব্যস্ততাও বুঝতে শিখেছে। তবুও কি তার মায়ের সঙ্গ পেতে ইচ্ছে করে না? প্রিয়াঙ্কা সরকারের ভাগ করে নেওয়া ঝলক বলছে, এখনও মাকে পেলে দুনিয়া ভুলে যায় সহজ। প্রিয়াঙ্কাও ছেলেকে নিজের হাতে গড়পিটে মানুষ করবেন বলে লকডাউনে প্রতি দিন অনেকটা সময় এক সঙ্গে কাটাচ্ছেন। কারণ, লকডাউন না থাকলেই শ্যুটিংয়ের ব্যস্ততা। তখন আর সহজকে সময় দিয়ে উঠতে পারেন না অভিনেত্রী। তাই আপাতত সেই ফাঁক পূরণেই ব্যস্ত তাঁরা।

হঠাৎ পাওয়া ছুটিতে কী করছেন ২ জনে? নেটমাধ্যমে প্রিয়াঙ্কার ভাগ করে নেওয়া ‘লকডাউন ডায়েরি’ বলছে, আঁকা থেকে সাইকেল চালানো— কিচ্ছু বাদ দিচ্ছেন না তাঁরা। কখনও মা-ছেলের হাতে রং-তুলি। ফাঁকা বোতলের গায়ে ইচ্ছেমতো তুলির আঁচড় কেটে নতুন ভাবে সাজিয়ে তুলছেন তাকে। ভিতরে আলো জ্বালিয়ে ঝলমলে করে তুলছেন সেই সাজ। কখনও মা-ছেলে বেরিয়ে পড়ছেন সাইকেল নিয়ে। নিজেদের আবাসনের ভিতরের ফাঁকা চত্বরে। অবসরে তাঁরা ডুব দিয়েছেন পছন্দসই গল্পের বইয়ের পাতাতেও।

গরম থেকে আরাম দিতে সহজের চুলেও এসেছে নতুন ছাঁদ। ছেলে দারুণ খুশি মাকে কাছে পেয়ে। অভিনেত্রী মা কী ভাবে সন্তান মানুষ করেন? কী ভাবেই বা সময় দেন তাকে? জানার আগ্রহ অনুরাগীদেরও। মা-ছেলের এই ‘লকডাউন ডায়েরি’ সেই কৌতূহলও মিটিয়েছে। ইতিমধ্যেই ১১ হাজার নেটাগরিক দেখেছেন সেই ঝলক। প্রত্যেকের মুখে এক কথা, মা-ছেলের এই সহজ সম্পর্ক তাঁদের ফিরিয়ে নিয়ে গিয়েছে ছেলেবেলায়। মনে পড়িয়ে দিয়েছে পুরনো কথা। ঝলক দেখতে দেখতে তাই চোখ ভিজে উঠেছে অনেকেরই।

Tollywood Actress priyanka sarkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy