Advertisement
E-Paper

সৌরভের চরিত্রে হৃতিক?

সম্প্রতি এই নিয়ে কর্ণ জোহরের সঙ্গে সৌরভের একপ্রস্ত কথাও হয়েছে বলে খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৭
সৌরভ ও হৃতিক

সৌরভ ও হৃতিক

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে এই মুহূর্তে তীব্র গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, ‘দাদা’র চরিত্রে দেখা যেতে পারে হৃতিক রোশনকে, যিনি সৌরভেরও পছন্দের নায়ক।

সম্প্রতি এই নিয়ে কর্ণ জোহরের সঙ্গে সৌরভের একপ্রস্ত কথাও হয়েছে বলে খবর। কর্ণের সঙ্গে সাক্ষাতের কথা সৌরভ স্বীকার করে নিলেও, বায়োপিকের কথা অস্বীকার করেন তিনি। মঙ্গলবার সৌরভকে ফোনে ধরা হলে তিনি বলেন, ‘‘আমার সঙ্গে কর্ণের মিটিং হয়েছে ঠিকই। তবে সেটা একেবারেই ব্যক্তিগত। আমার বায়োপিক নিয়ে নয়।’’ তিনি যতই অস্বীকার করুন, মহারাজের ভক্তরা কিন্তু আশাবাদী। সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিনের পর এ বার সৌরভের লড়াইয়ের কথাও বড় পর্দায় উঠে আসবে। গত বছর একতা কপূরের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সৌরভের বায়োপিক হতে পারে বলে শোনা গিয়েছিল। মাস দুয়েক আগে সৌরভ নিজেই জানিয়েছিলেন, বায়োপিক হলে হৃতিকই তাঁর প্রথম পছন্দ। দেখা যাক, কর্ণ কী ভাবছেন।

Hrithik Roshan Sourav Ganguly Biopic Karan Johar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy