Advertisement
E-Paper

Amitabh Bachchan: এক সময় ছবিতে কোনও কাজ পাচ্ছিলাম না! মেয়ে-নাতনির সামনেই কান্নায় ভেঙে পড়লেন অমিতাভ

‘কৌন বনেগা ক্রোড়পতি’ ২১-এ পা রাখল শুক্রবার। অতিথি হয়ে এলেন অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন নন্দ এবং নাতনি নভ্য নভেলি নন্দ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১২:০২
আবেগ ধরে রাখতে পারলেন না অমিতাভ।

আবেগ ধরে রাখতে পারলেন না অমিতাভ।

প্রায় দু’দশক আগের কথা। অমিতাভ বচ্চনের পেশাগত জীবনের লেখচিত্র তখন খানিক নিম্নগামী। ছবিতে কাজ পাচ্ছিলেন না শাহেনশা। ঠিক এমন সময়ে ছোট পর্দার এক অনুষ্ঠানে সঞ্চালনার প্রস্তাব আসে তাঁর কাছে। রোজগারের তাগিদে সাত-পাঁচ না ভেবেই রাজি হয়ে যান তিনি। সেই অনুষ্ঠান অর্থাৎ ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ২১-এ পা রাখল শুক্রবার। অতিথি হয়ে এলেন অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন নন্দ এবং নাতনি নভ্য নভেলি নন্দ।

দীর্ঘ পথ পেরিয়ে এসে পরিবারের সদস্যদের সামনেই আবেগপ্রবণ অমিতাভ। অতীত ফিরে দেখলেন তিনি। বললেন, “২১ বছর কেটে গেল। ২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল। তখন কী হবে, কিছুই জানতাম না। লোকে বলেছিল, বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে এলে আমার ভাবমূর্তি নষ্ট হতে পারে।”

চোখ ভিজে এল অমিতাভের। তিনি আরও বললেন, “কিন্তু তখন আমার পরিস্থিতি ঠিক ছিল না। ছবিতে কাজ পাচ্ছিলাম না। কিন্তু এই অনুষ্ঠান শুরু হওয়ার পর মানুষের ভালবাসা পেয়েছিলাম। মনে হয়েছিল পৃথিবীটাই আচমকা বদলে গেল।”

এই অনুষ্ঠান নিরাশ করেনি অমিতাভকে। ছোট পর্দায় আসার সিদ্ধান্ত নিয়ে যে তিনি ভুল করেননি, দর্শকের ভালবাসাই তা বুঝিয়ে দিয়েছে বারবার।

Amitabh Bachchan Actor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy