Advertisement
E-Paper

‘খড়কুটো’য় জেঠাইয়ের বড় মেয়ে ‘মুনিয়া’ হয়ে আসছেন বিদীপ্তা?

মুখোপাধ্যায় পরিবার সবার কথা বললেও ভুল করে জেঠাই-বড়মার বড় মেয়ের কথা তোলে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১৫:১৭
বিদীপ্তা চক্রবর্তী।

বিদীপ্তা চক্রবর্তী।

‘খড়কুটো’ ফ্যানপেজে বড় খবর। স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিকে নয়া মোড়। এত দিন জেঠাইয়ের বড় মেয়ে মুনিয়ার কথা দর্শকরা শুনেছেন। এ বার তাঁকে দেখতে পাবেন খুব শিগগিরি। ছোট পর্দায় এই চরিত্র সম্ভবত জীবন্ত করবেন বিদীপ্তা চক্রবর্তী। খবর প্রকাশ্যে আসতেই নেটাগরিকের দাবি, ‘মুনিয়ার চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী! সত্যি দারুণ মানবে। অভিনেত্রী নিজেও রবীন্দ্রসঙ্গীতপ্রেমী’।

মুখোপাধ্যায় পরিবার সবার কথা বললেও ভুল করে জেঠাই-বড়মার বড় মেয়ের কথা তোলে না। শুধু মাত্র পুটুপিসির বিয়ে নিয়ে যখন সমস্যা হয়েছিল তখনই বাড়ির বড় কর্তা-গিন্নির মুখে শোনা গিয়েছিল ‘মুনিয়া’র নাম। এ দিকে পটকার হাত ধরে মুখোপাধ্যায় পরিবারে পা রেখেছে ‘আদিল’। পটকার দাবি, বছর ২১-এর যুবক তার সহকর্মীর ছেলে। কিন্তু আদিলের গলার তাবিজে ‘মুনিয়া’-র নাম খোদাই করা! শুধু তাই-ই নয়, আদিল মায়ের শেখানো রবীন্দ্রসঙ্গীত গেয়ে মুগ্ধ করেছে সবাইকে। জানিয়েছে, তার মা রবীন্দ্রগান ছাড়া থাকতে পারে না। সঙ্গে সঙ্গে জেঠাইয়ের মনে পড়েছে বড় মেয়ের কথা।

তবে কি প্রথমে মুনিয়ার ছেলে, তার পর মুনিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চলেছে পটকা? উত্তর লুকিয়ে ধারাবাহিকের আগামী পর্বে।

Tollywood Actress Bidipta Chakraborty Khorkuto
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy