Advertisement
E-Paper

বিরহে কাতর নিখিল? ইনস্টাগ্রামে অভিমান, ‘উও চাঁদ কাঁহা সে লাওগে!’

বিচ্ছেদের কথা এখনও মুখে উচ্চারণ করেননি। অথচ কলকাতা-দিল্লির দূরত্বটুকুও সহ্য করতে পারছেন না নিখিল জৈন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৫
নুসরতের জন্য মন কেমন নিখিলের?

নুসরতের জন্য মন কেমন নিখিলের?

বিচ্ছেদের কথা এখনও মুখে উচ্চারণ করেননি। অথচ কলকাতা-দিল্লির দূরত্বটুকুও সহ্য করতে পারছেন না নিখিল জৈন। স্ত্রী নুসরত জাহানের উদ্দেশ্যে তাই কি অভিমান মাখানো ইনস্টাগ্রাম? ক্যাপশন, ‘উও চাঁদ কাঁহা সে লাওগে!’
নেট মাধ্যমে সম্পর্কে চিড় ধরার খবর জানাজানি হতেই নেট মাধ্যমেই নিজের কথা বলছেন নিখিল। প্রেম দিবসে প্রায় স্পষ্ট করেই বলেছিলেন, ‘এখনও কেউ একই আছে’। অর্থাৎ, যশ দাশগুপ্তের সঙ্গে সাংসদ-তারকা স্ত্রী-র রসায়ন গড়ে উঠলেও তিনি শুধুই নুসরতের প্রতীক্ষায়।

সেই রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের প্রকাশ্যে অভিমান নিখিলের। দিল্লিতে নিজের বাড়ির ছাদ ভেসেছে জোৎস্নায়। অতীত স্মৃতিতে ডুবেছেন তিনি, এমন চাঁদনি রাতেই স্বামীর সঙ্গে করবা চৌথ পালন করেছেন নুসরত। রঙিন হয়েছেন দোল পূর্ণিমায়। হয়তো রাত জেগেছেন এক সঙ্গে। যশ কি সেই চাঁদ এনে দিতে পেরেছেন নুসরতকে? কিংবা নুসরত যশকে?

ইনস্টাগ্রামে যেন সেই অভিমানেই জ্বলছে বিরহী নিখিলের মন।

Tollywood nusrat jahan Nikhil Jain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy