Advertisement
E-Paper

‘ভাল ছেলেদের কপালে ভাল মেয়ে জোটে না!’ মায়ের নিষেধে প্রেম থেকে দূরে দিব্যজ্যোতি?

নিছক বন্ধুত্ব থেকেই আবারও একটি রিল ভিডিয়ো বানিয়ে ফেললেন দিব্যজ্যোতি ও রোশনি?  

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৫:১৭
দিব্যজ্যোতি ও রোশনি।

দিব্যজ্যোতি ও রোশনি।

সব করছেন ‘দেশের মাটি’র কিয়ান। ধারাবাহিকে নোয়ার সঙ্গে প্রেম, বিয়ে সব হয়েছে। বাস্তবে, অতিমারিতে বিপর্যস্ত নিম্ন মধ্যবিত্তদের পাশে দাঁড়াচ্ছেন। প্রতি দিন বহু জনের হাতে তুলে দিচ্ছেন রেশন। ‘ছোট্ট প্রয়াস’-এর হাত ধরে কিয়ান ওরফে দিব্যজ্যোতি দত্ত খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন তাঁদের কাছে যাঁরা নিভৃতবাসে থাকতে গিয়ে অভুক্ত রয়েছেন। কিন্তু একটি কাজ প্রকাশ্যে কিছুতেই করছেন না অভিনেতা। কী সেটা? নেটমাধ্যম বলছে, দিব্যজ্যোতি নাকি প্রেম করছেন না! তাও আবার মায়ের নিষেধে।

ঘটনাটা কী? বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ধারাবাহিক ‘ফেলনা’র অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। সেখানে ২০১৯-এর জনপ্রিয় গান ‘খোকা’-র ২টি লাইনে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে দিব্যজ্যোতিকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ‘আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভাল ছেলেদের কপালে ভাল মেয়ে জোটে না’ ভিডিয়োতে গাইছেন তিনি। ওই ফ্রেমে বন্দি অভিনেত্রীও। তিনি মন দিয়ে শুনেছেন দিব্যজ্যোতির গান। তার পরেই মন্তব্যে পরোপকারী বন্ধুর মতোই পরামর্শ, ‘বন্ধু! তুমি ভুলের রাজ্যে বাস করছ।’

সাদামাঠা এই পোস্টের বাইরেও কিন্তু অন্য গল্প আছে! দীর্ঘ দিন ধরেই এক সঙ্গে নিয়মিত শরীরচর্চা করেন 'দেশের মাটি'-র ‘কিয়ান’ আর ‘ফেলনা’র ‘শ্রুতি’। কিন্তু কখনও তাঁরা এক ফ্রেমে ধরা দেননি। সম্প্রতি সেই অঘটনও ঘটেছে। অভিনেতার কাঁধে মাথা রেখে পরম নিশ্চিন্তে ছবি তুলেছেন রোশনি। রিল ভিডিয়োয় জমিয়ে নেচেওছেন তাঁরা। যদিও আনন্দবাজার ডিজিটালকে সেই সময় দিব্যজ্যোতি এবং রোশনি বলেছিলেন, তাঁরা একে অপরের ভাল বন্ধু। সেই সুবাদেই ছবি তোলা, রিল ভিডিয়ো বানানো।

সত্যিই কি তাই? নিছক বন্ধুত্ব থেকেই আবারও একটি রিল ভিডিয়ো বানিয়ে ফেললেন তাঁরা? যেখানে প্রেমই বিষয় ! নাকি যা রটে তার কিছুটাও বটে? এমনই প্রশ্ন তুলে দিয়েছে দিব্যজ্যোতি-রোশনির পোস্ট।

Tollywood Roshni Bhattacharya Dibyajyoti Dutta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy