Advertisement
E-Paper

এই প্রথম ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক, পরিচালক কি হরনাথ চক্রবর্তী?

বড় পর্দার পর এ বার নাকি ওয়েব সিরিজ়ে তিনি। টলিপাড়ার গুঞ্জন এমনটাই। শোনা যাচ্ছে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় একটি সিরিজ়ে অভিনয় করতে দেখা যাবে রঞ্জিত মল্লিককে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১৭:৪৫
এ বার কি হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যাবে রঞ্জিত মল্লিককে?

এ বার কি হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যাবে রঞ্জিত মল্লিককে? ফাইল চিত্র

বড় পর্দার পাশাপাশি আপাতত টলিপাড়ার অনেকেই ওয়েব সিরিজে অভিনয় করছেন। সেই প্রতিযোগিতা থেকে বাদ গেলেন না বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকও। টলিপাড়ার গুঞ্জন, এই প্রথম ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন রঞ্জিত। পরিচালক হরনাথ চক্রবর্তী। সিরিজের নাম ‘ঘোষ বাবুর রিট্যায়ারমেন্ট প্ল্যান।’ সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিরিজ়ের শুটিংও নাকি শুরু হয়ে গিয়েছে। আদ্যোপান্ত পারিবারিক গল্প নিয়েই সিরিজ়টি তৈরি করছেন পরিচালক।

‘নবাব’, ‘মহান’, ‘মঙ্গলদীপ’-সহ একাধিক হিট ছবিতে হরনাথ আর রঞ্জিতের জুটি দেখেছেন দর্শক। এই গুঞ্জন যদি সঠিক হয় তা হলে বলা যেতেই পারে টলিপাড়ার পুরনো জুটির এক নতুন যাত্রা শুরু হল। এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যোগাযোগ করা হয় হরনাথের সঙ্গে। তিনি অবশ্য এখনই কিছু খোলসা করতে রাজি নন। তাঁর স্পষ্ট জবাব, “আমি কিছুই বলতে পারব না।”

রঞ্জিত মল্লিককে শেষ বার পর্দায় দর্শক দেখেছিলেন ‘লভ ম্যারেজ’ ছবিতে। যে সিনেমায় অপরাজিতা আঢ্যর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে ১২ জানুয়ারি থেকে নাকি নতুন সিরিজ়ের শুটিং শুরুও করে দিয়েছেন হরনাথ। আপাতত সেট পড়েছে কলকাতায়। শোনা যাচ্ছে রঞ্জিতের বিপরীতে অভিনয় করার কথা ছিল অঞ্জনা বসুর। কিন্তু অভিনেত্রী অসুস্থ থাকায় এখন নাকি খোঁজা হচ্ছে নতুন মুখ। রঞ্জিত মল্লিকের একটা নিজস্ব অনুরাগী বৃত্ত রয়েছে। নতুন ইনিংসে এবারে তিনি কী চমক হাজির করেন তা জানার অপেক্ষা।

Ranjit Mallick Haranath Chakraborty Upcoming Web Series Bengali web series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy