অবশেষে মুখ খুললেন ইশান খট্টর। পহেলগাঁওয়ের নারকীয় ঘটনায় বেছে বেছে হিন্দুদের হত্যা নিয়ে যখন দেশবাসী প্রতিবাদী, তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন তিনি। ঈশানের আহ্বান, “নিজের দেশের হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। এতে সন্ত্রাসবাদ জিতে যাবে।” তিনিও ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি এ-ও জানিয়েছেন, এর জন্য কিন্তু ভারতীয় মুসলিমরা দায়ী নন। দায়ী সন্ত্রাসবাদীরা। মনে করিয়ে দিয়েছেন কাশ্মীরি পণ্ডিতদের উপরে ঘটে যাওয়া অত্যাচারের কথা। “কাশ্মীরের একটি বেদনাদায়ক ইতিহাস রয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগে বাধ্য করা থেকে শুরু করে অমরনাথ যাত্রীদের উপর আক্রমণ সেই তালিকায়। সেই ইতিহাস মনে করে দুই ধর্মের মানুষকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া ক্ষমার অযোগ্য”, দাবি তাঁর।
ইতিমধ্যেই বলিউডে ফের নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতারা। তাঁদের ছবি মুক্তি পাবে না ভারতে। তালিকায় ফওয়াদ খানের ‘আবীর গুলাল’। পাক অভিনেতার সঙ্গে অভিনয়ের কারণে কটাক্ষের শিকার বাণী কপূর। পাশাপাশি, নতুন ছবির প্রচারধর্মী অনুষ্ঠানও বাতিল হচ্ছে বলিউডে। এমন অস্থির আবহে ঈশানের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মায়ানগরীর সিংহভাগ অভিনেতা। তাঁরা তাই অভিনেতার মন্তব্যবাক্সে তাঁকে সমর্থন জানিয়েছেন। অভিনেতাকে শুভ ভাবনা ছড়িয়ে দেওয়ার কারণে অভিনন্দন জানিয়েছেন তাঁর অনুরাগীরাও।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে বার্তা দিতে গিয়ে ঈশান আর কী বলেছেন? তিনি সম্প্রতি তারা সুতারিয়ার সঙ্গে আগামী ছবি ‘প্যায়ার আতা হ্যায়’-এর গানের শুটিং করতে কাশ্মীরে গিয়েছিলেন। সেই প্রসঙ্গ উঠে এসেছে তাঁর লেখায়, “মাত্র দু’মাস আগে পহেলগাঁওয়ে ছিলাম। সেখানকার মানুষদের থেকে যে আন্তরিকতা, আতিথেয়তা পেয়েছি তা আজীবন মনে রাখব। কিছু সুন্দর মনের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। ফলে, পহেলগাঁওয়ের ঘটনা যে তাঁদের জীবনেও কালো ছায়া ফেলল— এ কথা কী করে অস্বীকার করি?” তাঁর পাল্টা যুক্তি, ভুলে গেলে চলবে না, এর আগেও সন্ত্রাসবাদীদের হামলায় বারে বারে কাশ্মীর রক্তাক্ত হয়েছে। নষ্ট হয়েছে কাশ্মীরিদের স্বাভাবিক জীবন। ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিক পরিস্থিতি, পর্যটন শিল্প। অর্থাৎ, সন্ত্রাসবাদ ওঁদের জীবনও নষ্ট করে।
এই অনুভূতি থেকেই অভিনেতার দাবি, অকারণ ধর্মীয় অস্থিরতা না ছড়ানোই শ্রেয়। ঘৃণায় অন্ধ না হয়ে যাতে সকলে ন্যায়বিচার পান সে দিকে নজর রাখা উচিত। তিনি আরও বলেন, “রাজনীতি নয়, ধর্ম নয়, আমাদের হাতিয়ার হোক মানবতা। আমাদের আরও সংবেদনশীল হতে হবে। তবে প্রমাণিত হবে, আমরা মানুষ।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা