Advertisement
E-Paper

অনুষ্ঠানে গিয়ে রেগে আগুন অভিনেত্রী কাজল! নিজস্বী তোলার জন্য ঠেলাঠেলি, কী ঘটল তাঁর সঙ্গে?

প্রিয় তারকাকে হাতের নাগালে পেয়ে অনেকেই চেষ্টা করেন সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখার। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলেন কাজল। সেখানে কী ঘটল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৭:০৬
Kajol Refuses To Pose With Fans, Gets irritated After They Mob Her Outside Fashion Show

কেন বিরক্ত হলেন কাজল? ছবি: সংগৃহীত।

জয়া বচ্চন থেকে করিনা কপূর খান— বলিউডের অনেক অভিনেত্রীর রেগে যাওয়ার ভিডিয়ো দেখা যায় সমাজমাধ্যমে। নিজস্বী তোলার বিষয়টি প্রবীণ অভিনেত্রী জয়ার যে একেবারেই পছন্দের নয় সে কথা এত দিনে স্পষ্ট সবার কাছেই। এ বার আলোচনায় অভিনেত্রী কাজল। একটি অনুষ্ঠানে অনুরাগীরা নিজস্বী তুলতে এলে ঠেলে সরিয়ে দিলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে আলোচনা তুঙ্গে।

প্রিয় তারকাকে হাতের নাগালে পেয়ে অনেকেই চেষ্টা করেন সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখার। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন কাজল। সেখানেই দেখা গেল, নায়িকাকে ঘিরে ধরেছেন একদল অনুরাগী। প্রথমে দু’তিন জন এসেছিলেন ছবি তুলতে। তার পরে আরও কিছু অনুরাগী এসে জড়ো হন। আস্তে আস্তে ভিড় বাড়ে। অনেকে আবার কাজলের প্রায় গায়ের উপরে উঠে পড়েন। তাতেই বিরক্ত হন অভিনেত্রী। ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেও পারছিলেন না।

শেষে বিরক্ত হয়ে কাজল নিরাপত্তারক্ষীদের বলেন তাঁর পাশে এসে দাঁড়ানোর জন্য। এর পরে কোনও রকমে নিজে রাস্তা করে বেরিয়ে ঢুকে যান অনুষ্ঠানকক্ষে। গত কয়েক মাসে বলিউড থেকে দক্ষিণ—সর্বত্র এমন সমস্যার মুখে পড়তে হয়েছে অনেক তারকাকে। কিছু দিন আগে অভিনেতা রাম চরণ হাসপাতালে তাঁর সদ্যোজাতদের দেখতে গিয়ে সমস্যার মুখে পড়েছিলেন। হাসপাতালের সামনে তাঁকে ঘিরে ধরে একদল অনুরাগী। ওই অনুষ্ঠানে কাজলকেও এমনই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে অনেকেই এই ভিডিয়ো দেখে অভিনেত্রীকে ভুল বুঝেছেন। কেউ ভেবেছেন কাজল খারাপ ব্যবহার করেছেন। কেউ আবার ভেবেছেন, ইচ্ছা করে ঠেলে নিজের অনুরাগীকে সরিয়ে দিয়েছেন নায়িকা। তবে পরে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে পুরো পরিস্থিতিই পরিষ্কার হয়ে গিয়েছে।

Kajol fashion show mobbed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy