Advertisement
E-Paper

Saif-Kareena: কনিষ্ঠ পুত্রকে নিয়ে পথে ‘সইফিনা’, প্রকাশ্যে এল তৈমুরের ভাইয়ের মুখ

শুক্রবার বান্দ্রায় অভিনেতা রণধীর কপূরের বাড়িতে এসেছিলেন সইফ আলি খান এবং করিনা কপূর খান। তাঁদের সঙ্গেই ছিলেন দুই পুত্র তৈমুর এবং জেহ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৯:৩০
সইফ এবং করিনা।

সইফ এবং করিনা।

জন্মের পর থেকেই দ্বিতীয় সন্তানকে পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানি থেকে দূরে রেখেছিলেন ‘সইফিনা’। এমনকি ইনস্টাগ্রামেও কনিষ্ঠ পুত্রের যে ছবিগুলি দিয়েছেন, সেখানে কায়দা করে তার মুখ ঢাকা। তবে আর রাখঢাক নয়, দ্বিতীয় সন্তানকে নিয়ে সামনে এলেন তারকা দম্পতি। নেটমাধ্যমে পোস্ট দিয়ে নয়, দাদু রণধীর কপূরের বাড়ি যাওয়ার সময় দেখা মিলল তার।

শুক্রবার বান্দ্রায় অভিনেতা রণধীর কপূরের বাড়িতে এসেছিলেন সইফ আলি খান এবং করিনা কপূর খান। তাঁদের সঙ্গেই ছিল দুই পুত্র তৈমুর এবং জেহ। সইফের কোলে দেখা গেল তাঁর কনিষ্ঠ পুত্রকে। বহু অপেক্ষার পর পাপারাৎজিরা লেন্সবন্দি করলেন সেই মুহূর্ত।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্রের জন্ম দেন করিনা। তখন থেকেই প্রচারের আলো থেকে সন্তানকে দূরে রাখতে তৎপর ছিলেন তাঁরা। জন্মের প্রায় আট মাস পর তারকা-পুত্রের মুখ দেখার সুযোগ পেলেন অনুরাগীরা।

Kareena Kapoor Khan saif ali khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy